. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

উখিয়ায় ছাত্র নেতৃবৃন্দের সাথে জামায়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলার উদ্যোগে আজ সোমবার (৫ জানুয়ারি) ছাত্র নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি সাইফুল ইসলাম সোহরোয়ার্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন: “একটি আদর্শ রাষ্ট্র গঠনে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। আগামীর বাংলাদেশ হবে ইনসাফ ও ন্যায়বিচারের বাংলাদেশ। সেই লক্ষ্য অর্জনে ছাত্রদেরকে চারিত্রিক মাধুর্য ও মেধার সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে ছাত্রপ্রতিনিধিদের অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “উখিয়া-টেকনাফের মানুষের অধিকার আদায় এবং সামাজিক উন্নয়নে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। দুর্নীতি ও মাদকের করাল গ্রাস থেকে সমাজকে মুক্ত করতে ছাত্র সমাজকেই অগ্রণী ভূমিকা নিতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম। 
উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নুরুল হক, সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি রিদুয়ানুল হক জিশান, আল মুবিন ছোটন, সাজ্জাদ হোসেন মুন্না প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

1

টেকনাফে বাস–সিএনজি মুখোমুখি সংঘ’র্ষে শি’শু’র মৃ’ত্যু, আ’হত ৪

2

রামুতে ভাবগাম্ভীর্যে ঈদ-এ-মিলাদুন্নবী পালিত: শিক্ষার্থীদের প

3

চট্টগ্রামের সঙ্গে আমার পরিবারের গভীর আবেগের সম্পর্ক রয়েছে: ত

4

কক্সবাজারে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২২, ছিনতাইকারী-চোরসহ ওয়ারেন্ট

5

সালমান মুক্তাদির ইস্যুতে জামায়াত আমির- ‘এর শেষ হবে একদিন’

6

রোহিঙ্গাদের ফুটবল ম্যাচ উপভোগ করলেন নিরাপত্তা উপদেষ্টা

7

ভারতীয় রুপির বিপরীতে শক্তিশালী হলো বাংলাদেশি টাকা

8

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ :

9

প্রাইভেট কার থেকে ৯২ হাজার ৬০০ ইয়াবাসহ আটক ১

10

কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুটি ঈদ জামাত,শহরের বাকী সব মসজিদে কখ

11

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ উখিয়ার সাইফুল গ্রেপ্তার

12

পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে যুক্ত হলো জুলাই

13

দেশের গণ্ডি পেরিয়ে ক্রীড়াক্ষেত্রে সাফল্য, লামায় সংবর্ধিত কৃত

14

নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর: সালাহউদ্দিন আহমদ

15

শৌচাগারে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

16

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে : বিমান প্রতিমন

17

কক্সবাজারের চারটি আসনে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

18

মাদকের টাকা জোগাড়ে মেয়েকে বিক্রির অভিযোগ, ৯৯৯-এ ফোনে শিশুকে

19

চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

20