. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Oct 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর ছবিতে ‘স্নাইপার’ নিয়ে মন্তব্য করা যুবক গ্রে'প্তা'র

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘স্নাইপার’ নিয়ে মন্তব্য করায় আবু বকর সিদ্দিক নামের এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি।

বুধবার (২১ অক্টোবর) রাতে রাজশাহীর পবা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক বিষয়টি নিশ্চিত করেন। তবে গ্রেপ্তার হওয়া যুবকের বিষয়ে বিস্তারিত তথ্য পুলিশের পক্ষ থেকে এখনও জানানো হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকালে তাকে বহনকারী বাসের একটি ছবি ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের ফেসবুক পেজে প্রকাশ করা হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইশ! একটা বড় সুযোগ। ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’

মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট অ্যাকাউন্টের ব্যবহারকারীকে শনাক্ত করে অভিযান চালায়। এরপর আবু বকরকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম বলেন, ফেসবুকে এ ধরনের মন্তব্য দেখে তারাও উদ্বিগ্ন হয়েছেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্তব্যটি তার প্রতি হুমকির ইঙ্গিত বহন করে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে করা মন্তব্যটি অত্যন্ত উদ্বেগজনক, অপরাধমূলক ও দায়িত্বজ্ঞানহীন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে বিশেষ বিমানে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে রুয়েটের একটি বাসে করে তিনি নগরীতে প্রবেশ করেন। এ সময় সড়কের দুই পাশে অবস্থান নিয়ে অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় অভিযানে এএসআইয়ের মৃত্যু, ‘স্ট্রোক’ বলছে পুলিশ

1

নাইক্ষ্যংছড়ি থেকে গর্জনিয়ার কৃষককে অপহরণ : পরিবারে উদ্বেগ-উৎ

2

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, দক্ষতা, নৈতিকতা ও জনগণের আ

3

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

4

ঝুঁকিপূর্ণ মগনামা জেটিঘাটে যাতায়াত, ১৫০ কোটি টাকায় নতুন ও পু

5

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

6

টেকনাফের আলোচিত সুমাইয়া হত্যা মামলায় কালাবাশি গ্রেপ্তার : কা

7

আগামীকাল মহেশখালী ও চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী

8

টেকনাফে সাগরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ মিলল এক দিন পর

9

শপিংমলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার জর

10

তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ

11

ফাইনালে মাঠে নামার আগেই মেসির রেকর্ড

12

টেকনাফে বিদেশি পিস্তল ও ‘আইস’ উদ্ধার, আটক ১

13

নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক শান্তি দিবসে শান্তি র‌্যালি ও আলো

14

বছরের একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে কক্সবাজার

15

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নিউইয়র্কে স্মারক সংবর্ধনা

16

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৯০ হাজার ইয়াবা, জঙ্গলে ব্যাগ ফেলে পালা

17

২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

18

স্টেজ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী

19

‘অপশক্তি বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে’: রুহুল

20