. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘অপশক্তি বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে’: রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, নানা ধরনের অপশক্তি ও চক্রান্তকারীরা বারবার দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে। তবে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট থাকবে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের এই অটুট বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকবে। আমরা একে–অপরের পূজা-পার্বণে অংশগ্রহণ করি।’

ধর্মীয় সম্প্রীতি প্রসঙ্গে তিনি বলেন, নানা ধরনের অপশক্তি ও চক্রান্তকারীরা বারবার এই বন্ধন ভেঙে ফেলার চেষ্টা করেছে। কিন্তু দেশের মানুষের পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি দীর্ঘদিনের এবং তা অটুট থাকবে।

রিজভী বলেন, ধর্মীয় বিষয়গুলো দেখার জন্য এসব কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি সমাজের সব মানুষের স্থান নিশ্চিত করেছে। তাঁর ভাষ্য, এই নীতি প্রতিষ্ঠা করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

অনুষ্ঠানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা

1

মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত সফর, বিদ্যুৎ ও জ্বালানি

2

প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী

3

টঙ্গীতে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

4

দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানা

5

স্থগিত সীমান্ত বাণিজ্য ফের চালুর আহ্বান মিয়ানমারের

6

শহরের লাইট হাউজ এলাকায় পাহাড়ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

7

মিয়ানমারের সশস্ত্র সংঘাতের গুলিবিদ্ধ বাংলাদেশি জেলে

8

প্রবাসীদের এনআইডি সংশোধনে শিথিল হচ্ছে প্রক্রিয়া

9

পেকুয়ায় বোটে ওঠার সময় সাগরে পড়ে যুবক নিখোঁজ: তিন ঘন্টাও হয়নি

10

উখিয়া-টেকনাফে জুলুমের অবসান ঘটবে: নুর আহাম্মদ আনোয়ারী

11

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

12

অননুমোদিত বা মানহীন ক্লিনিক চলতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্

13

ফেসবুকে মন্তব্যে অপহরণের অভিযোগ, জামায়াত নেতাসহ ১০ জনের বিরু

14

কক্সবাজারে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের ইন্টার ব্যাংক ক্রিকে

15

২ দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

16

নাইক্ষ্যংছড়ি সীমান্তে নতুন দুই টিওবি উদ্বোধন

17

কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজ চলাকালে দুর্ঘটনা: শহরে বিদ

18

ঢাকায় সালাহউদ্দিনের সাথে আলমগীর ফরিদ, ‘জয়ের আনন্দ ভাগাভাগি’

19

আমিই মেজর জিয়াকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম: মহেশখালীতে ক

20