ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও কর্মক্ষেত্রে সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী দক্ষতা নবায়ন প্রশিক্ষণ-২০২৬।
শনিবার (১৪ নভেম্বর) সকালে কক্সবাজার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রমের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও কর্মমান উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ এবং বিভিন্ন কোর্সের আয়োজন করা হচ্ছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীরা আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
কক্সবাজার পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট প্রীতি দেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. সোহাগ হাওলাদার এবং সিনিয়র সহকারী সচিব খান শাহনুর আলম।
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিচ্ছেন।