. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

আলীকদমে ১১ দলীয় জোটের গণমিছিল: মানুষ পরিবর্তন চায়: সুজা উদ্দিন

‎আলীকদম প্রতিনিধি

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনমত গঠন ও নিজেদের শক্তি প্রদর্শনের লক্ষ্যে বান্দরবানের আলীকদমে বিশাল গণসংযোগ ও গণমিছিল কর্মসূচি পালন করেছে ১১ দলীয় জোট।

‎রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ ঘটিকার সময় ১১ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলায় এক উৎসবমুখর ও নির্বাচনী আমেজ লক্ষ্য করা গেছে।

‎​জোটের পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার বিকাল থেকে উপজেলার বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা সমবেত হতে থাকেন। পরে একটি বিশাল গণমিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শাপলা কলি মার্কার সমর্থনে বাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
‎ 
‎মিছিলে অংশগ্রহণকারীদের মুখে জোটের সমর্থনে বিভিন্ন স্লোগান শোনা যায়। এলাকার সাধারণ মানুষের মাঝে এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে,যা পুরো এলাকায় একটি নির্বাচনী আবহাওয়া তৈরি করেছে।

‎কর্মসূচিতে সভাপতিত্ব করেন, বান্দরবান জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র আহবায়ক মংসাপ্রু চৌধুরী।এসময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা জামায়েত ইসলামীর আমীর মাশুক এলাহি,ডাঃ ইউনুস আহমেদ সোহান,উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহব্বায়ক আলী হায়দার রাব্বীসহ,এনসিপি এবং জামায়েত ইসলামীর সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রমুখ।

‎পথসভায় বান্দরবান ৩০০নং আসনের ১১ দলীয় জোটের মনোনিত প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন বলেন,আপনারা আমাকে ভোটদিন। আমি সরকারী সেবাসহ সকল ধরণের সেবা আপনাদের দৌড়গোড়ায় পৌঁছে দিবো। আমি এমপি হলে আপনারা অফিসে আসলে আপনাদের অপেক্ষা করতে হবেনা,আমি এগিয়ে গিয়ে কাজ করে দিবো। একটি দল আপনাদের কার্ডের প্রলোভন দেখাচ্ছে এই প্রলোভনের পাদে আপনারা পা দিবেন না। এনআইডি কার্ডের মাধ্যমে আপনাদের সকল নাগরিক সেবা নিশ্চিত করা হবে। আমাকে একবার ভোট দিয়ে সুযোগ দিন। আজকে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পরিবর্তনের প্রত্যাশার বহিঃপ্রকাশ। তিনি আরো বলেন,দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ। ​”জনগণের দাবি আদায়ে আমাদের এই ঐক্যবদ্ধ আন্দোলন চলবে। আজকের এই জনস্রোত প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ফটো সেশনের রাজনীতি করে না: পানিসম্পদমন্ত্রী এ্যানি

1

চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ

2

কক্সবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

3

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

4

তেল নিয়ে শঙ্কার কারণ নেই: জ্বালানিমন্ত্রী

5

লোহাগাড়ায় মন্দিরসংলগ্ন পুকুর থেকে তবলা বাদকের মরদেহ উদ্ধার

6

একনেকে ১২ প্রকল্প অনুমোদন, কক্সবাজারের রোহিঙ্গা-প্রভাবিত এলা

7

টেকনাফে যৌথ অভিযানে ৫০লক্ষ টাকার ইয়াবা জব্দ

8

মায়ের ইন্তেকালের ৯ দিনের মাথায় পিতৃহারা মাওলানা ইমতিয়াজ উদ্দ

9

কক্সবাজারের ডিককুলে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আট

10

গণভোটে অংশগ্রহণ ৬০.২৬%, ‘হ্যাঁ’ ভোটের জয়

11

চকরিয়ায় বিদায়ী ইউএনওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গণশুনানি

12

রাজধানীর কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

13

জেলার দশম উপজেলা মাতামুহুরী

14

ঈদ উদযাপনে নিজ জেলায় পৌঁছেছেন সালাহউদ্দিন আহমদ

15

৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরাতে নীতিগতভাবে রাজি মিয়ানমার

16

মহেশখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে ৪ বসতবাড়ি

17

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

18

চকরিয়ায় বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের হাইজিন কিট বিতরণ

19

পদত্যাগ করেছেন আইজিপি

20