. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার মামুন তিন দিনের রিমান্ডে

ঢাকা প্রতিনিধি

উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়া মো. মামুন হোসেনকে (২৬) তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২০ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপপরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান মোল্লা আসামিকে আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। একই সঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ জানান, রিমান্ড আবেদনের বিরোধিতা করে আসামিপক্ষ জামিন চাইলেও শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাত দেড়টার দিকে কাতারগামী একটি ফ্লাইটে ওঠার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ডিটেনশন কক্ষ থেকে মামুন হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি পাসপোর্ট, মোবাইল ফোনসহ ব্যক্তিগত মালামাল জব্দ করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, মামুন হোসেন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দক্ষিণ পাইকপাড়া এলাকার বাসিন্দা। তিনি মো. মানিক দফত্রীর ছেলে।

আদালতের নথির তথ্য উল্লেখ করে পুলিশ জানায়, মামুনের বিরুদ্ধে এর আগে তেজগাঁও শিল্পাঞ্চল ও গেণ্ডারিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। সেগুলো বর্তমানে বিচারাধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান

1

চকরিয়ায় ১,৫০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ, ৭০০ জনকে চিকিৎসা

2

ছুটির দিনেও অফিসে প্রধানমন্ত্রী

3

আজ থেকে শুরু হলো হামের বিশেষ টিকাদান কর্মসূচি

4

রামুতে স্ত্রীর হাতে স্বামী খুন, দাম্পত্যকলহ নাকি পরকীয়া?

5

লোহাগাড়ায় মন্দিরসংলগ্ন পুকুর থেকে তবলা বাদকের মরদেহ উদ্ধার

6

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা আজ

7

সেন্ট মার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত

8

পরিবারসহ কানাডা চলে যাওয়ার ঘোষণা ইলিয়াছের, মনোনয়ন বাতিল

9

ঈদগাঁওয়ে মাছের প্রজেক্টে ভাসমান লাশ উদ্ধার, পরিচয় অজানা

10

বান্দরবানে কৃষকদের মধ্যে ফলজ-বনজ গাছের চারা বিতরণ

11

দুই প্রার্থীর পক্ষে ‘আলোচিত’ চার মুখ, কক্সবাজার–৪ আসনে বদলাচ

12

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

13

শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি

14

নির্বাচন ঘিরে কক্সবাজারে জেলা সেন্ট্রাল কমান্ড সেন্টার গঠন

15

ভারতের সঙ্গে বিএনপির চুক্তি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মা

16

শহরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

17

মেরিন ড্রাইভে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

18

শনিবারের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়

19

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: মির্জা ফখরু

20