. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

মায়ের ইন্তেকালের ৯ দিনের মাথায় পিতৃহারা মাওলানা ইমতিয়াজ উদ্দীন

পেকুয়া প্রতিনিধি 

মায়ের ইন্তেকালের শোক কাটতে না কাটতেই মাত্র ৯ দিনের ব্যবধানে পিতাকেও হারিয়ে চরম বেদনায় ভেঙে পড়েছেন পেকুয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দীন। একই পরিবারের স্বামী-স্ত্রীর এমন স্বল্প সময়ের ব্যবধানে ইন্তেকালে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। 

পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা এলাকার প্রবীণ মুরব্বি, সমাজসেবক ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি আব্দুল কাদের (৮১) মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ২টায় চট্টগ্রাম শহরের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি একাধিক সন্তান, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ২টায় পূর্ব মেহেরনামা কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তাঁর জ্যেষ্ঠ পুত্র মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দীন ইমামতি করেন। জানাজায় অংশ নিতে সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লি ও সাধারণ মানুষ জড়ো হতে থাকেন। জানাজাস্থলে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয় এবং সর্বস্তরের মানুষের ঢল নামে। 

জানাজায় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর সদস্য সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মুফতি মোহাম্মদ হাবিবুল্লাহ, জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ, জেলা শুরা সদস্য আকতার আহমদ, চকরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল বাশর, পেকুয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. নুরুল কবিরসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

উল্লেখ্য, মরহুম আব্দুল কাদেরের স্ত্রী বদিউজ্জামান বেগম গত ৪ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। স্বামী-স্ত্রীর মাত্র ৯ দিনের ব্যবধানে ইন্তেকালে এলাকাবাসী একে বিরল ও হৃদয়বিদারক ঘটনা হিসেবে উল্লেখ করছেন। 

এলাকাবাসীর ভাষ্যমতে, আব্দুল কাদের ছিলেন একজন ধর্মভীরু, সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি। তিনি আজীবন সমাজসেবা ও দ্বীনি কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন এবং মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর জন্য এলাকায় সুপরিচিত ছিলেন। তাঁর ইন্তেকালে পূর্ব মেহেরনামা এলাকাসহ পেকুয়া উপজেলায় এক শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে জানাজা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইয়াবা নয়- ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কক্সবাজারকে তুলে ধরতে হবে’-

1

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

2

রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য

3

টেকনাফের আলোচিত জাফর চেয়ারম্যানকে দেখা গেল চট্টগ্রামের একটি

4

ঘুমধুম সীমান্তে চোরাচালান, বিজিবির হাতে মিয়ানমারের নাগরিকসহ

5

মহেশখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে ৪ বসতবাড়ি

6

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা আজ

7

হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

8

বারুণী স্নানে মুখর সমুদ্রসৈকত, পুণ্যার্থীদের ঢল কবিতা চত্বরে

9

সালাহউদ্দিন আহমদের আরেক চমক: এবার পৌরসভা হচ্ছে পেকুয়া

10

ঘুষের টাকা ফেরত চাওয়ায় কারাদণ্ড, মুক্তি পেলেন সেই মা-মেয়ে

11

ইনকিলাব মঞ্চের দাবির সাথে এনসিপির সংহতি প্রকাশ

12

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

13

তেহরানে দফায় দফায় চলছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা, পাল

14

পেকুয়ায় ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

15

উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার মামুন ত

16

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

17

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

18

র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল

19

শাহপরীর দ্বীপ ঘাট থেকে ধরে নিয়ে সাংবাদিক আরফাত সানিকে ফাঁসা

20