. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফে ২৪ হাজার ইয়াবাসহ র‌্যাবের হাতে এক ব্যক্তি গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি

টেকনাফে সিএনজি অটোরিকশায় করে ইয়াবার চালান নেওয়ার সময় ২৪ হাজার ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব-১৫। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় মেরিন ড্রাইভ সড়কের ইসমাইল স্টোরসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আব্দুল হোসেন (৫৩)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের গুদারবিল এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার একটি চালান সিএনজি অটোরিকশায় করে পরিবহনের খবর পেয়ে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। সকাল আটটার দিকে সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়।

র‌্যাবের দাবি, তল্লাশির সময় সিএনজি চালক আব্দুল হোসেনের শরীরের পেট ও দুই পায়ে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো ছয়টি প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেটের ভেতর ১২০টি বায়ুরোধক নীল জিপার পলিব্যাগে মোট ২৪ হাজার ইয়াবা বড়ি ছিল।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হোসেন দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করার কথা স্বীকার করেছেন।

তবে র‌্যাবের এই দাবির বিষয়ে গ্রেপ্তার ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

র‌্যাব-১৫ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা সিএনজি অটোরিকশাসহ তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ২৮৭৮ শিক্ষার্থ

1

নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর: সালাহউদ্দিন আহমদ

2

সায়মুন সংসদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

3

অবিলম্বে মাদুরোকে মুক্তির আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

4

‘আ.লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল সেই এড. এম কামাল উদ্দিন কর্

5

আজ জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী

6

অবশেষে ৩ দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

7

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের

8

এমবাপ্পেকে টপকে ইয়ামালের নতুন ইতিহাস

9

এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হ

10

ঢাবিকে নিয়ে কটাক্ষ করলেন রাকসুর জিএস

11

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত : চরমোনাই

12

রামুতে মায়ের হাতে ২ মাসের শিশু জবাই : মা আটক

13

মালয়েশিয়ায় ৩৭ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার

14

বন্যার ক্ষত না শুকাতেই পাহাড়ি ছড়ায় বালু তোলার হিড়িক, বাড়ছে ন

15

গুমের বিচারের পথ খুলল, সংসদে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাস

16

তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

17

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

18

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কক্সবাজারে নাগরিক সংলাপ: যা বললেন ব

19

‎আলীকদমে দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে পুলিশ সুপার

20