. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফে আসামি ধরতে গিয়ে গর্ভবতী নারীকে লাথি মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

টেকনাফে আসামি ধরতে গিয়ে এক গর্ভবতী নারীকে লাথি মারার অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের হাজমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, হাজমপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে মো. ইউনুছকে গ্রেপ্তারের জন্য এসআই দুলালের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁর বাড়িতে অভিযান চালায়। এ সময় ইউনুছের স্ত্রী শামিমা বেগম পুলিশকে তাঁর স্বামীর বিরুদ্ধে কোনো মামলা নেই বলে জানান।

শামিমা বেগমের অভিযোগ, বিয়ের মাত্র চার মাস হয়েছে তাঁদের। স্বামীর বিরুদ্ধে কোনো মামলা নেই—এ কথা বলার পর এসআই দুলাল তাঁকে পেটে লাথি মারেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাঁকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। পরিবারের দাবি, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

অভিযোগের বিষয়ে এসআই দুলালের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে অন্য একটি গণমাধ্যমে তিনি অভিযোগটি অস্বীকার করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি সত্য নয়। পুলিশ নিয়মিত অভিযানের অংশ হিসেবে একজন এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে। কোনো পুলিশ সদস্য কাউকে আঘাত করেননি।

ওসি আরও বলেন, অভিযোগকারী পক্ষ চিকিৎসা নিয়েছে কি না, সেটি তাদের বিষয়।

অভিযোগের সত্যতা এবং ওই নারী কীভাবে আহত হয়েছেন, তা নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিন্দার মুখে ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

1

এনসিপিকে দশের বেশি আসন ছাড় দিচ্ছে না জামায়াত!

2

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন কাল, উৎসবের আমেজ আদাল

3

তারেক রহমানের সাথে আলমগীর ফরিদের শুভেচ্ছা বিনিময়

4

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

5

টেকনাফের আলোচিত জাফর চেয়ারম্যানকে দেখা গেল চট্টগ্রামের একটি

6

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

7

চকরিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী সেলিম উ

8

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট

9

ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দ

10

শাহজাহান চৌধুরীর শেষ জনসভা জনসমুদ্র, জীবনের শেষ দিন পর্যন্ত

11

শপথ ও ক্ষমতা হস্তান্তর নিয়ে ঘোষণা আসতে পারে আজ

12

সালাহউদ্দিন আহমদের আরেক চমক: এবার পৌরসভা হচ্ছে পেকুয়া

13

উখিয়ায় ছাত্র নেতৃবৃন্দের সাথে জামায়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

14

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা আজ

15

অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

16

বান্দরবানে কৃষকদের মধ্যে ফলজ-বনজ গাছের চারা বিতরণ

17

শপিংমলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার জর

18

সমুদ্রে জনসমুদ্র, রুম নেই হোটেলে

19

আলীকদমে ১১ দলীয় জোটের গণমিছিল: মানুষ পরিবর্তন চায়: সুজা উদ্দ

20