. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার শেষ করার আশা: শামা ওবায়েদ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাঁর বিচারকাজ সম্পন্ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আশাবাদ জানান।

শামা ওবায়েদ বলেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সরকারের যোগাযোগ চলছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রও আদান-প্রদান হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তারা কিছু তথ্য আমাদের কাছ থেকে নির্দিষ্ট করে জানতে চেয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে সেই তথ্য তাদের সরবরাহ করা হয়েছে। কাজ চলছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি, খুব শিগগিরই এই অভিযুক্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারকাজ সম্পন্ন করা যাবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, সংযুক্ত আরব আমিরাত তাদের দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। বাংলাদেশ সরকারও দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখবে।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যোগাযোগ করবে। তাদের সঙ্গে আলোচনার পর পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়াদ শেষ করতে পারেননি ১০ রাষ্ট্রপতি

1

কক্সবাজারে হেলথ টুরিজম চালুর উদ্যোগ, দরকার আন্তর্জাতিক মানের

2

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ওয়াই-ফাই লাইনম্যানের মৃত্যু

3

শহর থেকে ময়লার ভাগাড় ও ডাম্পিং স্টেশন স্থানান্তরের দাবিতে মা

4

বুধবার বাদে যোহর মানিক মিয়া এভিনিউতে বেগম জিয়ার জানাজা

5

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

6

হানিফ পরিবহনের বাসে ৪০০ ইয়াবা, যাত্রীবেশে পাচারকারী আটক

7

ঈদের পর বৃহত্তর কর্মসূচি জামায়াত-এনসিপির!

8

কক্সবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

9

লোহাগাড়ায় মন্দিরসংলগ্ন পুকুর থেকে তবলা বাদকের মরদেহ উদ্ধার

10

সালাউদ্দিন আহমদের উখিয়া সফর: প্রচারণা বন্ধের ঘোষণা জামায়াত প

11

সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির

12

আলীকদমে যৌথ অভিযানে ১,১৯০ ইয়াবাসহ আটক ১

13

খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই আগামীর রাষ্ট্র বিনির্মাণ করবে ব

14

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব থেকে সতর্ক থাকতে জরুরি গণবিজ্ঞপ্তি

15

অন্যায়কারীদের তালিকা হচ্ছে, ঈদের পর অভিযান: রামুতে এমপি কাজল

16

চট্টগ্রামকে আধুনিক নগরী গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান সিডিএ চ

17

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ হবে ৬১

18

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

19

ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

20