. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

রামুতে টমটমের চালকের আসনে মিলল চালকের মরদেহ

রামু প্রতিনিধি

রামুতে টমটমের চালকের আসনে বসা অবস্থায় আবু বক্কর ছিদ্দিক (৫২) নামের এক চালকের মৃত্যু হয়েছে।

সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার জোয়ারিয়ানালা এলাকার একটি গ্যাস পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর ছিদ্দিক রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরপাড়া গ্রামের মৃত মোক্তার আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জোয়ারিয়ানালার গ্যাস পাম্পের সামনে মহাসড়কের পাশে একটি টমটম দাঁড়িয়ে ছিল। দীর্ঘ সময় ধরে চালককে আসনে বসা অবস্থায় নড়াচড়া করতে না দেখে স্থানীয় লোকজন কাছে যান। পরে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় লোকজনের ধারণা, টমটম চালানোর সময় চালকের আসনে বসেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সম্ভবত স্ট্রোক বা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৮ জনের পরিচয় শনাক্ত

1

ঢাকার প‌থে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী, যোগ দে‌বেন শপথ অনুষ

2

চকরিয়ায় মাতামুহুরী নদীর চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মৃত্যু

3

হ্নীলা কাস্টমসঘাটে ৪ লাখ ইয়াবা উদ্ধার

4

ভারতে পালিয়েছে হাদির খুনিরা, স্বীকার করলো পুলিশ

5

ঈদগাঁওতে দাঁড়িপাল্লার পক্ষে জনসমাগমপূর্ণ পথসভা, সুশাসন ও ন্য

6

দুর্ঘটনার কবলে জাহাজ, দেশি-বিদেশি ৪৪ পর্যটক উদ্ধার

7

টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ৫৩ বস্তা সারসহ নৌকা জব্দ

8

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ ৩২৯টি ভোটকেন্দ্র: ঝুঁকিতে দ্বীপ ও সীমা

9

দল ভারি করতে আ.লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত হবে না:

10

সৈকতে টর্নেডোর তাণ্ডব, ভাঙল অর্ধশতাধিক চেয়ার-ছাতা

11

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪

12

পালংখালীতে ৩ শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

13

দেশে খাদ্য সংকটের সম্ভাবনা নেই: আলী ইমাম

14

রোহিঙ্গা প্রত্যাবাসন: আন্তর্জাতিক সমর্থন জোরদারে সচেষ্ট বাংল

15

খরুলিয়ায় সিএনজি ও বলাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

16

কক্সবাজারের হাদি হত্যার বিচার দাবিতে সড়কে ছাত্র-জনতার ব্লকেড

17

যাত্রীবাহী বাসের চাপায় সড়কে দাঁড়িয়ে থাকা নারী নিহত

18

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ১

19

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু আজ

20