. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, আগামী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বিভিন্ন বিদেশি এয়ারলাইন্সও এ বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন মন্ত্রী।

মিল্লাত জানান, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে কয়েকটি বিদেশি এয়ারলাইন্স কক্সবাজার থেকে ফ্লাইট পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে। আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে আলোচনা করে সরাসরি বিদেশি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ডিসেম্বরে চালুর লক্ষ্যে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, টার্মিনালটির নির্মাণ ও পরিচালনার বিষয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামী মাসে চুক্তি স্বাক্ষর করা হবে।

তৃতীয় টার্মিনাল চালু হলে শাহজালাল বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা ও সেবার মান আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

সাক্ষাৎকালে এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার মন্ত্রীকে অভিনন্দন জানান। সংগঠনের সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ অন্যান্য সদস্য এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম পৌঁছেছেন তারেক রহমান

1

টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার

2

সংসদে কক্সবাজারের জলাবদ্ধতা সংকট: খাল খননে ৩ বড় প্রকল্প চলমা

3

হ্নীলা কাস্টমসঘাটে ৪ লাখ ইয়াবা উদ্ধার

4

‘জোছনা ও জননীর গল্প’ নিয়ে কক্সবাজার বন্ধুসভার পাঠচক্র

5

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার শেষ করার আশা: শাম

6

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ

7

সদর হাসপাতালের হাম ওয়ার্ড পরিদর্শনে এমপি কাজল

8

জয় দিয়ে শুরু মেসিবিহীন আর্জেন্টিনার অধ্যায়

9

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা

10

দেশে ৫.১ মাত্রায় ভূমিকম্প অনুভূত

11

কলাতলীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত হয়নি

12

বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকারের রাশেদ খাঁন

13

মেয়াদ শেষ করতে পারেননি ১০ রাষ্ট্রপতি

14

প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দ

15

চট্টগ্রামে তিন আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন

16

নির্ধারিত সময়ে উপস্থিত হননি জামায়াত আমীর, কক্সবাজারে জনসভাস্

17

এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম

18

একরামুল হত্যা: সাবেক এমপি বদি ও ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ট

19

কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপিসহ ৮ জনের

20