. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের পালংখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

উখিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পালংখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শামসু উদ্দিন মানিককে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ফারিরবিল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শামসু উদ্দিন মানিক ওই এলাকার মৃত আহমদ উল্লার ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, পালংখালীতে অনুষ্ঠিত কথিত নিষিদ্ধ ছাত্রলীগের একটি ‘মিলনমেলার’ ভিডিও ফুটেজে শামসু উদ্দিন মানিককে দেখা গেছে। ২৬ জুলাই উখিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তিনি ৮ নম্বর এজাহারভুক্ত আসামি।

পুলিশ জানায়, পালংখালীতে ওই অনুষ্ঠান আয়োজনের ঘটনায় গত ২৬ জুলাই উখিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি করেন উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) পলাশ বড়ুয়া।

ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতা প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মামলায় অভিযুক্ত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলছে।

গ্রেপ্তার শামসু উদ্দিন মানিকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

1

মামলার আগে ৭ বিষয়ে বাধ্যতামূলক মধ্যস্থতা, কক্সবাজারসহ ১০ জেল

2

শহরের কলাতলী থেকে ৫০ হাজার ইয়াবাসহ ২ কারবারি আটক

3

আজ থেকে শুরু হলো হামের বিশেষ টিকাদান কর্মসূচি

4

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

5

মার্চের ২২ দিনে চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজ জ্বালানি খালাস

6

নৌবাহিনীর যৌথ অভিযান: হ্নীলায় অটোরিক্সা থেকে ৮০ হাজার ইয়াবা

7

জাতিসংঘের ৮১তম অধিবেশন শুরু আজ, সভাপতিত্বে ড. খলিলুর রহমান

8

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চার দিনের কর্মসূচি শিবিরের

9

মতভেদের উর্ধ্বে উঠে যেনো বসবাস করতে পারি- সাবেক মেয়রের পিতার

10

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

11

বাংলা চ্যানেল পাড়ি ২ নারীসহ ৩৫ সাঁতারুর

12

অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

13

ঘুমধুম সীমান্তে ৬ কোটি টাকার ২ লাখ ইয়াবা উদ্ধার

14

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

15

বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পুনর্বাসনেই জোর দিচ্ছে সরকার: অর্থম

16

সংখ্যাগরিষ্ঠের সম্মতির ভিত্তিতেই জামায়াত জোটে যোগদান

17

ভোটাধিকার রক্ষায় আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ থাকতে হবে: হামিদুর র

18

সৈকতে প্রশাসনের অভিযান: সুগন্ধার পর এবার কলাতলীতে অবৈধ স্থাপ

19

কর্ণফুলীতে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, ছাঁটাই হাজারো শ্র

20