. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহেশখালীতে সড়ক দুর্ঘটনা: যুবক নিহত

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় ফরহাদ (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালারমারছড়ার মিজ্জিরপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণ খোন্দকারপাড়া গ্রামের নুরুল হাসেমের ছেলে।

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফরহাদ মাত্র পাঁচ বছর বয়সে মাকে হারান। তাঁর বাবা বর্তমানে কর্মক্ষম নন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন ফরহাদ। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।

তার এই আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মহেশখালী হাসপাতালে তাঁর মরদেহ দেখে স্বজন ও প্রতিবেশীরা বাকরুদ্ধ হয়ে পড়েন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদগাঁওয়ে মাছের প্রজেক্টে ভাসমান লাশ উদ্ধার, পরিচয় অজানা

1

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

2

সমুদ্রসৈকতের পথশিশুদের মুখে হাসি, নতুন পোশাক পেল ৩৫ শিশু

3

ঈদের শেষ ছুটিতে কক্সবাজার সৈকতে জনসমুদ্র, বাড়তি ভাড়ায় পর্যটক

4

পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান

5

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রচেষ্টায় আন্তর্জাতিক সম্প্রদায়কে

6

আজ রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি

7

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

8

যেখানে মায়ের পথচলা থেমেছে, সেখান থেকে সেই পথযাত্রাকে এগিয়ে ন

9

রোহিঙ্গারা নির্বাচনে ইনভলভ হওয়ার সুযোগ নেই- শাহজাহান চৌধুরী

10

প্রাইভেট কার থেকে ৯২ হাজার ৬০০ ইয়াবাসহ আটক ১

11

কুতুবদিয়ার মুকুল আটক, ডাকাতিসহ ডজনখানেক মামলা রয়েছে

12

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬

13

উখিয়ায় সাগর তীর থেকে তিন মরদেহ উদ্ধার

14

দুর্ঘটনার কবলে জাহাজ, দেশি-বিদেশি ৪৪ পর্যটক উদ্ধার

15

আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন

16

সীমান্তে গুলিবিদ্ধ শিশু আফনানের মাথার খুলি ফ্রিজে

17

অন্যায়কারীদের তালিকা হচ্ছে, ঈদের পর অভিযান: রামুতে এমপি কাজল

18

কক্সবাজারে ‘প্রশ্নপত্র’ ফাঁস / গ্রেফতারকৃতদের অপরাধ নিয়ে যা

19

টেকনাফের সালমান ওরফে কিং গ্রেপ্তার

20