. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

চার মাস ধরে বন্ধ সড়কের সংস্কার, গর্তে ঝুঁকিপূর্ণ চলাচল

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারকাজ চার মাস ধরে বন্ধ। ঠিকাদার কাজ অসমাপ্ত রেখে চলে যাওয়ায় সাতঘর পাড়া স্টেশন থেকে মিয়াজি পাড়া জামে মসজিদ পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টি হলে এসব গর্ত পানিতে তলিয়ে যায়। তখন সড়কটি দিয়ে যানবাহন চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, কখনো কখনো বন্ধও হয়ে যায়।

এতে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী, লবণবাহী যানবাহনের চালক, সিএনজি ও টমটমচালকসহ স্থানীয় বাসিন্দাদের প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির দুই পাশে গাইডওয়াল নির্মাণের পর পুরোনো ইট তুলে নেওয়া হয়। এরপর মাঝের অংশের সংস্কারকাজ শেষ না করেই ঠিকাদার চলে যান। চার মাস ধরে কাজ বন্ধ থাকায় সড়কের প্রায় এক কিলোমিটার অংশ এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ করার চেষ্টা করলে কয়েকজন স্থানীয় ব্যক্তি এর প্রতিবাদ করেন। এরপরই কাজ বন্ধ করে চলে যান ঠিকাদার।

স্থানীয় সমাজসেবক রিয়াজুল ইসলাম বলেন, কারণ যাই হোক, দীর্ঘদিন ধরে সড়কের কাজ বন্ধ থাকায় মানুষের ভোগান্তি কমছে না। বরং প্রতিদিনই জনদুর্ভোগ বাড়ছে।

মগনামা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুর মুহাম্মদ বলেন, সড়কটির সংস্কারকাজ বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ বিষয়ে পেকুয়া উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. শাহাজালাল বলেন, ঠিকাদার কাজ অসমাপ্ত রেখে যাওয়ায় নতুন করে রিটেন্ডার করা হয়েছে।

স্থানীয়দের দাবি, নতুন টেন্ডার প্রক্রিয়া দ্রুত শেষ করে সড়কের অসমাপ্ত সংস্কারকাজ শুরু করা হোক। তাঁদের মতে, দ্রুত কাজ শেষ হলে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী, গাড়িচালকসহ সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কড়াইল বস্তির বাসিন্দাদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস তারেক রহমানের

1

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

2

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ হবে ৬১

3

পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান

4

১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

5

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নিউইয়র্কে স্মারক সংবর্ধনা

6

দুই দিনের সফরে কক্সবাজার আসছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

7

হেভিওয়েট ৩ প্রার্থী: কক্সবাজারের ৪ টি আসনে নির্বাচনী প্রচারণ

8

নাসীরুদ্দীন পাটওয়ারীকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা

9

আলীকদমে বাসের চাকা পাংচার, গাছের সঙ্গে ধাক্কা: হেলপার নিহত,

10

জেলা বিএনপি কার্যালয় পরিদর্শনে সালাহউদ্দিন আহমদ-দোষারোপের র

11

লোহাগাড়ায় মন্দিরসংলগ্ন পুকুর থেকে তবলা বাদকের মরদেহ উদ্ধার

12

বারুণী স্নানে মুখর সমুদ্রসৈকত, পুণ্যার্থীদের ঢল কবিতা চত্বরে

13

কক্সবাজারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আবুল কালামের যাবজ্জীবন

14

নির্বাচন কি স্থগিত হতে পারে? যা বললেন ইসি

15

সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বা

16

এনসিপির ভিত্তি অনেক মজবুত: নাহিদ ইসলাম

17

র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল

18

ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী

19

বিএনপির স্থায়ী কমিটি থেকেই আসতে পারেন নতুন রাষ্ট্রপতি

20