. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

রামু বিআরডিবি কার্যালয় পরিদর্শনে ইউএনও মো. জিল্লুর রহমান

রামু প্রতিনিধি

কক্সবাজারের রামু উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা স্বরূপ মুহুরী।

সোমবার (৫ অক্টোবর) বিআরডিবি কার্যালয় পরিদর্শনকালে নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু, ভাইস-চেয়ারম্যান মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু এবং বিআরডিবির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ইউএনও কার্যালয়ের বিভিন্ন কক্ষ ও স্থাপনা ঘুরে দেখেন। পাশাপাশি কার্যালয়ের সার্বিক পরিবেশ ও চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নমূলক কাজ করার আশ্বাস দেন।

ইউএনও মো. জিল্লুর রহমান বলেন, বিআরডিবি গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

এ সময় বিআরডিবির কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় সংস্কারের বিষয় ইউএনওর কাছে তুলে ধরেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১৩ জেলেকে উদ্ধার করল কোস্ট গার

1

শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা

2

চকরিয়ার আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ আটক ৩

3

কক্সবাজারে এপেক্স ক্লাব অব বাংলাদেশের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

4

টেকনাফে ৪ বছরের সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

5

বাংলাবাজারে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার, নেপথ্যে প্রেমঘটিত

6

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

7

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

8

এই রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

9

চকরিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী সেলিম উ

10

ফেইক আইডির সাইবার বুলিং বন্ধ চান শাহজাহান চৌধুরী

11

টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার

12

কাতারে অবস্থানরত বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের

13

জয় দিয়ে শুরু মেসিবিহীন আর্জেন্টিনার অধ্যায়

14

নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে প্রতিমন

15

জকসুর ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই

16

মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

17

৩ লাখ রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি: পররাষ্ট্র

18

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

19

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

20