. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফে ৪ বছরের সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে হত্যা মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। পরে তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মুসা (৩৫)। তিনি হোয়াইক্যংয়ের সাতঘড়িয়াপাড়া এলাকার বাসিন্দা আলী আকবরের ছেলে।

র‍্যাব-১৫-এর সিপিসি-২-এর একটি দল এ অভিযান চালায়। র‍্যাবের মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যা মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত মুসা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তারের পর টেকনাফ মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, মাদকদ্রব্যের অপব্যবহার ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিভাবকশূন্য দুদক: নয়া কমিশন গঠনে হয়নি কমিটি

1

মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান রামুর ওসির

2

মতভেদের উর্ধ্বে উঠে যেনো বসবাস করতে পারি- সাবেক মেয়রের পিতার

3

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত

4

শপথ ও ক্ষমতা হস্তান্তর নিয়ে ঘোষণা আসতে পারে আজ

5

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

6

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন, ভেন্টিলেশনে রেখে ব

7

কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ :

8

জেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার

9

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্

10

চকরিয়ায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায় সংবর্ধনা

11

কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প

12

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার শেষ করার আশা: শাম

13

হোয়াইক্যংয়ে ২ লাখ ইয়াবাসহ একজন আটক

14

কক্সবাজারের চারটি আসনে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

15

দুর্নীতির কারনে আমরা বার বার পিছিয়ে পড়ছি: লুৎফুর রহমান কাজল

16

কক্সবাজারে বন্যাদুর্গত দেড় হাজার পরিবারের পাশে ছাত্রদলের কেন

17

মহেশখালীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, ছাত্রলীগ-যুবলীগের ৫৩ জ

18

কড়াইল বস্তির বাসিন্দাদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস তারেক রহমানের

19

মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান

20