. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

চকরিয়ায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায় সংবর্ধনা

চকরিয়া প্রতিনিধি

চকরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘ কর্মজীবনে শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁদের ক্রেস্ট ও সম্মাননা স্মারক দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে চকরিয়া উপজেলা পরিষদের সুগন্ধা মিলনায়তনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আকতার।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা। এ সময় তাঁদের দীর্ঘ কর্মজীবনের অবদান স্মরণ করে শুভেচ্ছা জানানো হয়।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলোয়ারা বেগম বলেন, জীবনের দীর্ঘ সময় শিক্ষকতা পেশায় কাটিয়েছেন। দায়িত্ব পালনকালে প্রতিটি শিশুকে সঠিক শিক্ষা দিয়ে সমাজের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন।

তিনি বলেন, ‘শেষ বেলায় এসে যে সম্মানটুকু দেওয়া হয়েছে, এটা জীবনের স্মরণীয় মুহূর্ত হয়ে বেঁচে থাকবে। দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতার সঙ্গে কাজের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পাওয়া আমাদের জন্য অত্যন্ত গৌরবের।’

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সুস্বাস্থ্য ও অবসরজীবনের সুখ-শান্তি কামনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা

1

কক্সবাজারকে সিটি করপোরেশন করার পরিকল্পনা, ২০২৬ সালের মধ্যে ম

2

সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারানো হানিফের পাশে শাহজাহান চৌধু

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

লামায় ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করলেন পার্বতী মন্ত্রী দীপেন দ

5

পেকুয়ায় সিঁধ কেটে সৌদি প্রবাসীর বাড়িতে চুরি, রিয়াল-টাকাসহ স্

6

চকরিয়ায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায় সংবর্ধনা

7

শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা

8

অটোরিকশা থেকে ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার

9

পদত্যাগ করেছেন আইজিপি

10

চকরিয়ায় ১,৫০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ, ৭০০ জনকে চিকিৎসা

11

টেকনাফে বস্তাভর্তি ৫ লাখ ইয়াবা জব্দ

12

আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

13

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৯০ হাজার ইয়াবা, জঙ্গলে ব্যাগ ফেলে পালা

14

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

15

উখিয়া-টেকনাফে জুলুমের অবসান ঘটবে: নুর আহাম্মদ আনোয়ারী

16

কাতারে অবস্থানরত বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের

17

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

18

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

19

তিনদিনের রাষ্ট্রীয় শোক ও বুধবার ছুটি ঘোষণা

20