. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনকে সামনে রেখে খুরুশকুল ব্রিজ এলাকায় বিজিবির তল্লাশি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের ভোটাধিকার সুরক্ষায় মাঠপর্যায়ে নানা তৎপরতা অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ইতোমধ্যে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা নিয়মিত টহল জোরদারের পাশাপাশি অস্থায়ী চৌকি স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তিনির্ভর সরঞ্জাম ব্যবহার করে মাঠে সক্রিয় তৎপরতা চালানো হচ্ছে। পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও আনসার ভিডিপির সঙ্গে সমন্বয় করে অপরাধ দমনে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজার শহরের মাঝিরঘাট সংলগ্ন খুরুশকুল সংযোগ সেতু এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাঠপর্যায়ে বিজিবির সদস্যরা সীমান্ত সুরক্ষার পাশাপাশি সার্বিক নিরাপত্তা জোরদারে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করছে। সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে বিজিবি সচেষ্ট রয়েছে। নির্বাচনকালীন সময়ে সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিওপি সমূহে জনবল বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে বডি অন ক্যামেরা, নাইট ভিশন গগলস ও বাইনোকুলারসহ আধুনিক প্রযুক্তির সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ২৯ জানুয়ারি থেকে কক্সবাজার সদর ও ঈদগাঁও এলাকায় ১১ প্লাটুন বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চৌকি স্থাপন করে নিয়মিত তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলন শেষে কক্সবাজার শহরে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ পথ খুরুশকুল ব্রিজ এলাকায় বিজিবির একটি অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: মির্জা ফখরু

1

বিকেএসপিতে ইয়াসেরের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি

2

উখিয়ায় অবৈধ মাটি কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা

3

দরিয়ানগরে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ঢাকা থেকে

4

নির্বাচনী নিরাপত্তায় ঈদগাঁওতে যৌথ টহল

5

পেকুয়ায় বন্যা পরিস্থিতি: যেখানে শুকাচ্ছে, সেখানেই ক্ষতচিহ্

6

নাইক্ষ্যংছড়িতে গণমিছিল / আমরা ভাতা নয়, কাজ দিব – সুজা

7

ঈদগাঁওতে দাঁড়িপাল্লার পক্ষে জনসমাগমপূর্ণ পথসভা, সুশাসন ও ন্য

8

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসার সদস্য নিহত

9

বিদেশে থাকায় বন্যার সময় আসতে পারিনি, আপনাদের কাছে ক্ষমাপ্রার

10

দোসরদের প্রভাবে প্রার্থিতা বাতিল করা হয়েছে – সংবাদ সম্মেলনে

11

কক্সবাজারের আকাশে দেখা গেলো রমজানের চাঁদ : রোজা শুরু বৃহস্পত

12

জাদুঘর থেকে সীমান্ত হত্যা ও ফেলানীর স্মৃতি সরিয়ে ফেলার অভিযো

13

তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান

14

মেয়াদ শেষ করতে পারেননি ১০ রাষ্ট্রপতি

15

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কক্সবাজারে নাগরিক সংলাপ: যা বললেন ব

16

নির্বাচন ঘিরে কক্সবাজারে জেলা সেন্ট্রাল কমান্ড সেন্টার গঠন

17

চকরিয়ায় বিদায়ী ইউএনওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গণশুনানি

18

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে : বিমান প্রতিমন

19

কক্সবাজার–মহেশখালী নৌ-পথে স্পিড বোট দুর্ঘটনা: এক নারীর মৃত্য

20