. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

চকরিয়ায় পাহাড়ধসে দুই ভাই-বোনের মৃত্যু

চকরিয়া প্রতিনিধি :

বৈরী আবহাওয়া ও চারদিনের টানা ভারি বর্ষণে কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ধসে ঘুমন্তবস্থায় দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে উপজেলার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহছেনিয়া কাটা পাহাড়ি গ্রামে পাহাড়ধসের এ ঘটনাটি ঘটে।

নিহত একজনের নাম রুমি আক্তার (১৫)। সে মোহছেনিয়া কাটা গ্রামের মো: কাজলের কন্যা এবং বরইতলী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অপরজন হলেন মোহাম্মদ তৌসিফ (১০)। সে আবদুল মজিদের পুত্র এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। নিহতরা দুইজনেই সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই-বোন। 
বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ছালেকুজ্জামান বলেন, টানা ভারি বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি লোকালয়ে ঢুকে পড়ে গত দুইদিন ধরে পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। এই অবস্থায় বৃহস্পতিবার ভোররাতে অতিবৃষ্টির কারণে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যুর ঘটে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়। এ ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শাহীন দেলোয়ার বলেন, পাহাড় ধসে দুই শিশুর মৃত্যুর বিষয়টি সম্পর্কে জানতে পেরেছি। খুবই মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা। বিগত পাঁচদিন ধরে পাহাড়ধস ও বন্যা পরিস্থিতি মোকাবিলায়, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করাও হয়েছিল। এটি খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। নিহতের নাম ও পরিচয় সংগ্রহ করে জেলা প্রশাসনের কাছে বার্তা প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়ু-শব্দদূষণ রোধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

1

বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট

2

সেন্টমার্টিনে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান: জরিমানা

3

এভারকেয়ার থেকে সংসদ ভবন রুটে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে: ডিএ

4

অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ: প্রধান উপদেষ্

5

রাজধানীর কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

6

আলীকদমে ১১ দলীয় জোটের গণমিছিল: মানুষ পরিবর্তন চায়: সুজা উদ্দ

7

কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমদ

8

ঢাকার প‌থে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী, যোগ দে‌বেন শপথ অনুষ

9

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

10

খালেদা জিয়ার মৃত্যুতে পেকুয়া প্রেস ক্লাবের শোক

11

হবিগঞ্জে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা গ্রেফতার

12

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানালেন নেতা

13

পেকুয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে ১১ বিজিবি

14

দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানা

15

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপি

16

শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা

17

একটি দল নারীর ক্ষমতায়নের কথা বললেও তারাই এখন নারীর উপর সহিংস

18

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

19

চকরিয়ার ফুলের রাজ্যে ২ কোটি টাকার ফুল বিক্রি

20