. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেষ সভার জনসমুদ্রে উখিয়া-টেকনাফে আনোয়ারীর ইনসাফ প্রতিষ্ঠার ঘোষণা

কক্সবাজার-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী  নুর আহমদ আনোয়ারী বলেছেন, ‘আল্লাহর আইন প্রতিষ্ঠায় ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিবেন, অতীতে উখিয়া-টেকনাফে যারা ক্ষমতায় এসেছে সবাই দুর্নীতি করেছে। কিন্তু ন্যায় প্রতিষ্ঠা করতে পারেননি। আমরা ক্ষমতায় গেলে সীমান্ত জনপদের এই আসনে হবে না কোন অনিয়ম-দুর্নীতি আর ব্যবসায়িক সিন্ডিকেট। ন্যায় বিচার ও মানুষের উন্নয়নে জামায়াতে ইসলামী কাজ করবে।’

সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে টেকনাফের পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভায় জেলা জামায়াতের আমির আনোয়ারী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “আমি নির্বাচিত হলে সর্বপ্রথম টেকনাফের স্থলবন্দর, শাহপরীরদ্বীপের করিডোর, টেকনাফ পৌরসভাকে আধুনিকায়ন, টেকনাফে স্থায়ী স্টেডিয়াম নির্মাণ, নাফ নদী, টেকনাফ কলেজে অনার্স কোর্স চালু, পাইলট উচ্চ বিদ্যালয়কে সরকারীকরণ, টেকনাফে মহিলা কলেজ স্থাপন, দমদমিয়া-সেন্টমার্টিন ঘাট চালু, খাস জমিতে অবৈধভাবে বসবাসকারীদের সরকারীকরণ করা হবে, টেকনাফে ম্যাজিস্ট্রেট আদালত স্থাপন, ট্যুরিজম পার্ক চালু করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া মিথ্যা মামলা থেকে হয়রানি, মাদক ও অপহরণ বন্ধে পদক্ষেপ নেব। এক বছরের মধ্যেই উখিয়া-টেকনাফের সার্বিক চিত্র বদলে যাবে।”

তিনি আরও বলেন, “আমি জনপ্রতিনিধি নয়, জনগণের একজন সেবক হিসেবে কাজ করতে চাই।  আমি আপনাদেরই সন্তান। জন্ম থেকেই আপনাদের সাথে এই এলাকাতেই আছি। ২২ বছর ধরে হোয়াইক্যং ইউনিয়ন তথা আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। মাদ্রাসায় শিক্ষকতা ও অধ্যক্ষের দায়িত্ব পালন করে এই জনপদে শিক্ষা প্রসারে কাজ করে যাচ্ছি। অতীতের মতো ভবিষ্যতেও উখিয়া-টেকনাফের মানুষের অধিকার আদায় এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই।’

সভার প্রধান অতিথি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, ‘উখিয়া-টেকনাফ সিন্ডিকেটমুক্ত হবে ১২ ফেব্রুয়ারী নির্বাচনের মাধ্যমে। এবার সুযোগ এসেছে ঐক্যবদ্ধ হয়ে অপশাসকদের বিতাড়িত করার জন্য। তাহলে নতুন নেতৃত্বে উন্নয়ন আর সু-শাসন প্রতিষ্ঠিত হবে সীমান্ত শহরের এই আসনে।’

১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে সর্বশেষ এই নির্বাচনি জনসভায় হাজার হাজার মানুষের ঢল নামে।

নির্বাচনী জনসভায় উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা রফিকুল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সরওয়ার কামাল সিকদার ও টেকনাফ পৌর জামায়াতের সভাপতি রবিউল আলমের
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ছিবগাতুল্লাহ ছিবগা, কক্সবাজার জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী এডভোকেট একেএম শাহজালাল চৌধুরী, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী, শাহপুরী গ্রুপের চেয়ারম্যান আনিসুর রহমান ইয়াহিয়া, জেলা জামায়াতের সেক্রেটারী জাহিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোছাইন ছিদ্দিকী, টেকনাফ পৌরসভার সাবেক (ভারপ্রাপ্ত) মেয়র মোহাম্মদ ইসমাঈল সহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে প্রতিমন

1

তারেক রহমানকে নিয়ে জাইমা রহমানের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাই

2

বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট

3

সোনাদিয়া দ্বীপে পর্যটক তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-২

4

প্রাইভেট কার থেকে ৯২ হাজার ৬০০ ইয়াবাসহ আটক ১

5

দোসরদের প্রভাবে প্রার্থিতা বাতিল করা হয়েছে – সংবাদ সম্মেলনে

6

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে উন্নয়ন, শান্তি ও সম্প্রীত

7

নির্বাচন ঘিরে কক্সবাজারে জেলা সেন্ট্রাল কমান্ড সেন্টার গঠন

8

শাহজাহান চৌধুরীর শেষ জনসভা জনসমুদ্র, জীবনের শেষ দিন পর্যন্ত

9

চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

10

সংসদে কক্সবাজারের জলাবদ্ধতা সংকট: খাল খননে ৩ বড় প্রকল্প চলমা

11

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

12

মেয়াদ শেষ করতে পারেননি ১০ রাষ্ট্রপতি

13

বন্ধুর ঘুষিতে প্রাণ গেল ১০ বছরের তারেকের

14

কক্সবাজারের আইকনিক রেলস্টেশন: ‘লাভের গুড়’ শেষ পর্যন্ত কার ঘর

15

সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারানো হানিফের পাশে শাহজাহান চৌধু

16

৯ মাস বন্ধে রাজস্ব ঘাটতি ৩০০ কোটি, চোরাচালানে বিপদে শ্রমিক-ব

17

তারেক রহমানের মহেশখালী সফর ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি

18

চকরিয়ায় বিদায়ী ইউএনওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গণশুনানি

19

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

20