. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

চকরিয়ার ফুলের রাজ্যে ২ কোটি টাকার ফুল বিক্রি

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে ঘিরে তিন দিনে চকরিয়ায় প্রায় ২ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে চকরিয়ার বরইতলীর ফুলবাগানে।

ফুলের কাঙ্ক্ষিত দাম পাওয়ায় হাসি ফুটেছে চাষিদের মুখে। চলতি বছর উপজেলার বরইতলিতে গোলাপ,গ্লাডিওলাস চাষ হয়েছে প্রায় ৫০ একর জমিতে।পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস, এই দুই দিবসকে কেন্দ্র করে গোলাপ, গ্লাডিওলাসসহ বিভিন্ন ফুলের বাজার তুঙ্গে থাকে। এবার এর সঙ্গে যুক্ত হয়েছিল ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন। নির্বাচনে প্রার্থীদের বরণ,পথসভা এবং বিজয় মিছিলে ফুলের ব্যাপক চাহিদা ছিল। চাহিদার পারদ তুঙ্গে থাকায় ফুলের দাম ছিল ঊর্ধ্বমুখী এবং বিক্রিও হয়েছে সন্তোষজনক। ফলে ফুরফুরে মেজাজে পুরো মৌসুমের বেচাকেনা শেষ করেছেন ফুলের রাজ্য বরইতলির চাষিরা।

বরইতলির ফুলচাষী মোহাম্মদ আজিজ জানায়, তিনি ১ একর জমিতে গোলাপ চাষ করেছেন।

এতে খরচ হয়েছে তিন লাখ টাকা।ভালোবাসা দিবস এবং গত তিন মাসে তিন লাখ টাকার ফুল বিক্রি করেছেন।আগামীতেও অনেক টাকার ফুল বিক্রির প্রত্যাশা করেন।বাগান থেকে একটি গোলাপ বিক্রি করা হচ্ছে ১০ থেকে ১২ টাকা।আর গ্লাডিওলাস ২০ টাকা।

ভালোবাসা দিবসে অনেকেই বাগান থেকে ফুল ক্রয় করে নিয়ে গেছে।

চকরিয়া বরইতলি রাস্তারমাস্তার আলভি ফুলের আড়ৎতের স্বত্বাধিকারী মোজাম্মেল হক জানায়-তার দোকান থেকে দুইদিনে ৪লাখ টাকার ফুল বিক্রি হয়েছে।নির্বাচনকে কেন্দ্র করে গাড়ি বন্ধ থাকার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি।

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে ঘিরে বরইতলি থেকে ২কোটি টাকার ফুল বিক্রি করা হয়। বরইতলির এসব ফুল দেশের বিভিন্ন জেলা ছাড়াও দেশের বাহিরেও রপ্তানি করা হয় ।বর্তমানে ফুলের ব্যাপক চাহিদা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলায় জামায়াত আমিরকে জবাব দিলেন শাহাদাত

1

এক মামলায় সুমনের জামিন স্থগিত, অন্যটিতে বহাল

2

টেকনাফে র‌্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক

3

ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে : বিরোধীদলীয় নেতা

4

সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

5

বৈরী আবহাওয়ায় টেকনাফে আটকে পড়েছে দ্বীপের বাসিন্দারা

6

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

7

জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে ৬২৬ ভোটে এগি

8

শনিবারের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়

9

পাহাড়ি ঢলের তোড়ে পেকুয়ায় ধসে গেল কেরনছড়ি কালভার্ট

10

জুলাই গণহত্যার বিচার বিএনপি সরকারই বাস্তবায়ন করবে : রাশেদ খা

11

হঠাৎ কক্সবাজারে কালবৈশাখীর ঝাপটা, হালকা বৃষ্টি আর তীব্র বাতা

12

উত্তাল সাগরে চার দিনে তিন ট্রলারডুবি, নিখোঁজ ১৩ জেলে

13

চৌফলদন্ডী ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে জেলা

14

রামুতে সিআরআই সদস্যদের কৃষি ঝুঁকি বীমা প্রদান

15

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

16

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামীকাল

17

সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বা

18

দাম বাড়ল এলপি গ্যাসের

19

নিজেদের উপকূলে হামলা হলে পারস্য উপসাগরে মাইন স্থাপনের হুমকি

20