. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Apr 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজার সিটি কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নুরুল আবছার শিকদার

দীর্ঘদিন পর উৎসবমুখর ও গণতান্ত্রিক পরিবেশে কক্সবাজার সিটি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নুরুল আবছার শিকদার। এবারই প্রথম পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ায় এটি কলেজের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

শিক্ষক পরিষদের মোট ১১টি পদের মধ্যে পদাধিকার বলে কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আকতার উদ্দিন চৌধুরী সভাপতি নির্বাচিত হন। বাকি পদগুলোতে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচনে সহসভাপতি পদে মোহাম্মদ আশফাকুর রহমান ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী গোপাল কৃষ্ণ দাস পান ৪৯ ভোট। সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম ৭৬ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে শারায়াত পারভীন পান ৬৩ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নুরুল আবছার শিকদার ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহানারা মোস্তাফা পান ৬২ ভোট। অর্থ সম্পাদক পদে কামাল উদ্দিন ৯২ ভোট পেয়ে নির্বাচিত হন, আর তৌহিদুর রহমান পান ৪৬ ভোট।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মং ওয়ান নাইন ৭৪ ভোট পেয়ে জয়ী হন, যেখানে জহিরুল হক পান ৬৪ ভোট। আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে আব্দুল্লাহ আল নোমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শহিদুল আলম ৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মুজাহিদুল হক পান ৬৬ ভোট। সদস্য পদে নির্বাচিত হয়েছেন এ এইচ এম নওশাদ চৌধুরী (৮৬ ভোট), মোহাম্মদ নোমান কায়সার (৭৬ ভোট) এবং কামরুন্নাহার (৬৭ ভোট)।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৪৪ জন। এর মধ্যে ১৪০ জন ভোট প্রদান করেন এবং একটি ভোট বাতিল হয়।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এস. এম. আকতার উদ্দিন চৌধুরী। নির্বাচন কমিশনার ছিলেন সহযোগী অধ্যাপক মংম্রাছিন ও সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডহক কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জসীম উদ্দিন এবং বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ তাওহিদুল আনোয়ারসহ কলেজের শিক্ষক ও সংশ্লিষ্টরা।

প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এস. এম. আকতার উদ্দিন চৌধুরী বলেন, “দীর্ঘদিন পর একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন হয়েছে, যা শিক্ষক সমাজের ঐক্যকে প্রতিফলিত করে।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, “সহকর্মীদের প্রতি কৃতজ্ঞ। সবাইকে সঙ্গে নিয়ে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করব।”

নির্বাচনকে ঘিরে দিনব্যাপী ছিল উৎসবমুখর পরিবেশ। ভোটগ্রহণ শেষে কর্মচারীদের জন্য ভোজের আয়োজন করা হয়। একই দিন সকালে কলেজের সাবেক প্রশাসনিক কর্মকর্তা নূর হোসেন বাবুলের বিদায় সংবর্ধনাও অনুষ্ঠিত হয়।

সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় শিক্ষক মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত নয় : স্পিকার

1

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

2

বন্যাদুর্গত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চকরিয়া ইউনিক হাসপাতালের

3

আপিলে প্রার্থীতা ফিরে পেলেন সাবেক এমপি হামিদুর রহমান আযাদ

4

ইউপি নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেনি ইসি: প্রতিমন্ত

5

মহেশখালীতে সড়ক দুর্ঘটনা: যুবক নিহত

6

প্রেসক্লাবে জুলাই শহীদ স্মৃতি শীর্ষক চিত্র প্রদর্শনী

7

জামিন না মঞ্জুর: চকরিয়ার আ.লীগ নেতা সাঈদী কারাগারে

8

বিশ্বকাপ পরবর্তী সমালোচকদের কড়া বার্তা আর্জেন্টাইন প্রেসিডেন

9

ভোটের আগেই এমপি হাসনাত! মঞ্জুরুল করতে পারবেন না নির্বাচন

10

কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিব

11

কলাতলীর ছড়া থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

12

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ১৫ আগস্ট বিএনপির দোয়া-মিলাদ

13

হোয়াইক্যং সীমান্তের চিংড়ি ঘের থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

14

ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদ

15

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

16

সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কো

17

কক্সবাজার সৈকত-সংলগ্ন সড়ক নির্মাণ স্থগিত ও নকশা পুনর্মূল্যায়

18

দেশে ফিরলেন আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলে

19

গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন হয়েছে

20