. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফে ৪৫০০ ইয়াবাসহ সাবেক আওয়ামী লীগ নেতা আটক

টেকনাফে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ ইয়াবা বড়িসহ হাফেজ উল্লাহ নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড। তিনি টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, কোস্ট গার্ড স্টেশন ইনানীর সদস্যরা বাসটিতে তল্লাশি চালান। এ সময় হাফেজ উল্লাহর কাছ থেকে ৪ হাজার ৫০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, মাদকের বিস্তার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

হাফেজ উল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয় আওয়ামী লীগের এক দায়িত্বশীল নেতার দাবি, হাফেজ উল্লাহ দল থেকে বহিষ্কৃত সাবেক নেতা। এর আগে ইয়াবাসহ আটক হওয়ার পর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

তবে তাঁর আগের আটকের বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলীকদমে পাহাড়ধস-বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবার পেল রেড ক্রিসে

1

রামুতে টমটমের চালকের আসনে মিলল চালকের মরদেহ

2

থার্টি ফার্স্ট নাইট:জেলা পুলিশের কঠোর বিধি-নিষেধ

3

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪

4

“বিএনপি জনগণের ভোটে নির্বাচিত, তাই মানুষের প্রতি দায় আছে”- ক

5

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু

6

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, কক্সবাজারে গ্রেপ্তা

7

নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি

8

মহেশখালীতে সিএনজির চাপায় পা বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশু আয়েশা ম

9

পেকুয়ার আলোচিত হত্যা মামলার আসামি সিফাত টেকনাফে গ্রেফতার

10

কক্সবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

11

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

12

টেকনাফে নৌ অঞ্চল কমান্ডার -গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠ করতে

13

বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী

14

টেকনাফের আলোচিত জাফর চেয়ারম্যানকে দেখা গেল চট্টগ্রামের একটি

15

ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ৩১

16

স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

17

দূরত্ব ঘুচছে : এক ছাতার নিচে আসছে শিক্ষার দুই মন্ত্রণালয়

18

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২ লাখ ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারির

19

অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ: প্রধান উপদেষ্

20