. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহেশখালীতে অনলাইন জুয়ার অভিযোগে দুই তরুণ গ্রেপ্তার

 নাছির উদ্দিন সোহেল, মহেশখালী

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে ইউনিয়নের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল এলাকার নাছির উদ্দীনের ছেলে আলফাজ এবং একই এলাকার আমির আলীর ছেলে মো. সাহেদ।

পুলিশ সূত্রে জানা যায়, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত একটি চক্রের বিষয়ে গোপন তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাতারবাড়ী নতুন বাজারের পুরোনো সিএনজি স্টেশনের পূর্ব পাশে ‘বউয়ের জ্বালা’ হোটেলে অভিযান চালানো হয়। মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাহের মিয়ার নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে হোটেলের ভেতর থেকে আলফাজ ও সাহেদকে আটক করা হয়। পরে তাঁদের থানায় নেওয়া হয়।

মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই মোজাহের মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মোবাইল ফোন ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে জুয়ার বিস্তারের কারণে তরুণদের একটি অংশ এতে জড়িয়ে পড়ছে। এতে অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পারিবারিক ও সামাজিক নানা সমস্যার মুখে পড়ছেন। অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

1

‘যুদ্ধ ও শান্তি’ নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপ

2

পেকুয়ায় লবণ চাষিকে কুপিয়ে আহতের অভিযোগ

3

খুলে দেওয়া হলো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ

4

আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান: এনআইডির ড

5

অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকারে ঈদগাঁও অনলা

6

মহেশখালীতে ধানক্ষেত লাশ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা।

7

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

8

সালাহউদ্দিন আহমদকে গণঅধিকার প্রার্থীর সমর্থন, প্রার্থীতা প্র

9

রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বহির্গমন সম্পূর্ণ স্থগিতের নির্দেশ

10

বিকেএসপিতে ইয়াসেরের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি

11

সৈকতের অবৈধ স্থাপনা ১ সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ স্বরাষ

12

আলীকদমে পাহাড়ধস-বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবার পেল রেড ক্রিসে

13

সেন্টমার্টিনে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান: জরিমানা

14

কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিব

15

ঘুমধুম সীমান্তে অস্ত্র-গোলাবারুদ ও ১৪ হাজার ইয়াবা উদ্ধার, আট

16

একনেকে ১২ প্রকল্প অনুমোদন, কক্সবাজারের রোহিঙ্গা-প্রভাবিত এলা

17

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় ও আইপিএল সম্প্রচার

18

টেকনাফে ২৪ হাজার ইয়াবাসহ র‌্যাবের হাতে এক ব্যক্তি গ্রেপ্তার

19

জেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার

20