. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘুমধুম সীমান্তে অস্ত্র-গোলাবারুদ ও ১৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবা, একটি দেশীয় পিস্তল, একটি একনলা বন্দুক ও চার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মোহাম্মদ নূর নামের এক সিএনজি চালককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত ও সকালে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোররাতে ঘুমধুম রেজুপাড়া বিওপির একটি টহলদল সীমান্ত পিলার-৪১ থেকে প্রায় ছয় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাতাবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পিস্তল, একটি একনলা বন্দুক ও চার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে, সকাল সাড়ে সাতটার দিকে রেজুখাল চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিতে তল্লাশি চালায় বিজিবি। এ সময় বিজিবির ডগ স্কোয়াডের ‘জর্জ’-এর বিশেষ দক্ষতায় সিএনজির বক্সে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিএনজি চালক মোহাম্মদ নূরকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি ও একটি স্মার্টফোন জব্দ করেছে বিজিবি।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, আটক ব্যক্তি এবং উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ, ইয়াবা ও অন্যান্য মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে পেকুয়া প্রেস ক্লাবের শোক

1

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

2

এভারকেয়ার থেকে সংসদ ভবন রুটে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে: ডিএ

3

“বিএনপি জনগণের ভোটে নির্বাচিত, তাই মানুষের প্রতি দায় আছে”- ক

4

লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

5

উখিয়ায় ধুয়ে মুছে পরিষ্কার করা হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়

6

‘ইয়াবা নয়- ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কক্সবাজারকে তুলে ধরতে হবে’-

7

অব্যবস্থাপনার দায়ে ফুয়াদ আল খতিব ও সী-সাইড হাসপাতালকে আইনী ন

8

ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা, ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর

9

তামাক ছাড়তে কৃষকদের মুরগির ঘর, বিকল্প জীবিকায় উদ্যোগ

10

শহরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

11

৫০ বছর পর পেকুয়ার টৈটংয়ে চিতাবাঘের দেখা, আতঙ্কে এলাকাবাসী

12

মেরিন ড্রাইভে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

13

প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন তারেক রহমান

14

সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কো

15

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব

16

চকরিয়ায় গরুর মাংসে ওজন ও মূল্য কারচুপি, ১০ হাজার টাকা জরিমান

17

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে

18

কক্সবাজার-টেকনাফ সড়কে ডাকাতি, বিকাশ কর্মীদের ৬০ লাখ টাকা লুট

19

চকরিয়ায় বসতঘরে অভিযান, ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী কারবারি

20