. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দরের সামনে উপদেষ্টার গাড়ি আটকে আন্দোলনকারীদের বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের সামনে নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের গাড়ি আটকে বিক্ষোভ করেছেন আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা। এ সময় তারা বন্দর চেয়ারম্যান এম মনিরুজ্জামানের অপসারণ দাবি করেন। বন্দরের সার্বিক পরিস্থিতি নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করতে চট্টগ্রামে আসেন নৌ পরিবহন উপদেষ্টা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপদেষ্টার গাড়িবহর বন্দর ভবনে প্রবেশ করার আগে গেটেই আটকে দেন শ্রমিক-কর্মচারীরা। পরে উপদেষ্টা গাড়ি থেকে নেমে আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এ সময় বন্দরকে কোনও বিদেশিদের হাতে তুলে না দেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা।

এ সময় নৌ পরিবহন উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনও কাজ করবে না। আগে যেমন একটি মাফিয়া গোষ্ঠী বন্দরকে নিয়ন্ত্রণ করতো, ভবিষ্যতে আর এমনটা হবে না।’ এ সময় বন্দর চেয়ারম্যানের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে তাকে অপসারণের দাবি জানান শ্রমিক কর্মচারীরা।

উপদেষ্টা জানান, সবার সঙ্গে আলোচনা শেষে দুপুরে শ্রমিকদের সঙ্গে তিনি একা আলোচনা করবেন। বিষয়টির সমাধান করার মানসিকতা নিয়ে তিনি চট্টগ্রামে এসেছেন বলেও জানান তিনি।

শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতির কারণে অচলাবস্থা সৃষ্টি হয়েছে চট্টগ্রাম বন্দরে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে জরুরি সভা আহ্বান করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় অংশ নিতে বেলা ১১টায় চট্টগ্রাম বন্দর ভবনে প্রবেশের চেষ্টা করলে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেনের গাড়ি আটকে দেওয়া হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে বুধবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।

এ কর্মবিরতির কারণে বিভিন্ন জেটিতে অবস্থানরত জাহাজ থেকে কনটেইনার ও খোলা পণ্য ওঠানো-নামানোসহ সব ধরনের কাজ বন্ধ আছে। এমনকি বন্দর থেকে আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং, জেটিতে জাহাজ আনা-নেওয়া, অফডক থেকে কনটেইনার আনা-নেওয়া এবং বন্দরের ভেতরে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।

বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ গত ছয় দিন ধরে কর্মবিরতি পালন করছে। এর মধ্যে গত শনিবার থেকে সোমবার পর্যন্ত তিন দিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করে। সোমবার কর্মসূচি শেষে মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দেন তারা। মঙ্গলবার পুনরায় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন বুধবার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন।

সোর্স: প্রথম আলো

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেরিন ড্রাইভে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

1

আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, মা-ছেলে গুলিব

2

রামুতে ভাবগাম্ভীর্যে ঈদ-এ-মিলাদুন্নবী পালিত: শিক্ষার্থীদের প

3

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: মির্জা ফখরু

4

রোহিঙ্গা সংকট অর্থনীতি ও পরিবেশে বড় চাপ তৈরি করছে: সেনাপ্রধা

5

ঈদযাত্রা শুরু: কক্সবাজার স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, ট্রেনে

6

বৈরী আবহাওয়ায় টেকনাফে আটকে পড়েছে দ্বীপের বাসিন্দারা

7

ঈদের দিন কেমন থাকবে কক্সবাজারের আবহাওয়া

8

শপথ ও ক্ষমতা হস্তান্তর নিয়ে ঘোষণা আসতে পারে আজ

9

অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে-

10

‘ইয়াবা নয়- ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কক্সবাজারকে তুলে ধরতে হবে’-

11

জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতা গুরুতর আহত, খবর শুনে মায়

12

অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকারে ঈদগাঁও অনলা

13

প্রবাসীদের এনআইডি সংশোধনে শিথিল হচ্ছে প্রক্রিয়া

14

ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী

15

কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুটি ঈদ জামাত,শহরের বাকী সব মসজিদে কখ

16

৩ লাখ রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি: পররাষ্ট্র

17

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

18

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২ লাখ ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারির

19

অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সমুদ্র

20