. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করায় সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর জাতীয় সংসদে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাফিজ উদ্দিন আহমদ।

স্পিকার বলেন, আমি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি। যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্যও শপথ নিয়েছি। একইভাবে ডেপুটি স্পিকার শপথ নেওয়ার সময়ও উল্লেখ থাকে, কোনো কারণে স্পিকারের পদ শূন্য হলে তিনি স্পিকারের দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা চলছিল। পরে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি পদত্যাগপত্র গ্রহণ করেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি শারীরিক অসুস্থতার কারণেই পদত্যাগ করেছেন। আমি তার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি।

তিনি আরও বলেন, আমার মনে হয়, তিনি মাফিয়া সরকারের সময়ে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি সব সময় সমর্থন ও শ্রদ্ধা প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতির পদত্যাগের পর সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন হাফিজ উদ্দিন আহমদ। আর তার পরিবর্তে সংসদের স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে পাহাড়ের পাদদেশে দুর্বৃত্তের ছোড়া গুলিতে তরুণী নিহত

1

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

2

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

3

উত্তাল সাগরে চার দিনে তিন ট্রলারডুবি, নিখোঁজ ১৩ জেলে

4

প্রতিবছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেওয়া হবে: মাহ

5

রামুতে ভাবগাম্ভীর্যে ঈদ-এ-মিলাদুন্নবী পালিত: শিক্ষার্থীদের প

6

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে রুল

7

সাগর পথে মালয়েশিয়াগামী রোহিঙ্গাসহ ২৭৩জন উদ্ধার,১০দালাল আটক

8

ভারতে ওসমান হাদি হত্যার প্রধান আসামিসহ ২ জন আটক : আইএসপিআর

9

টেকনাফে বাসে তল্লাশি, ৪৫ লিটার মদসহ আটক ২

10

টেকনাফের সালমান ওরফে কিং গ্রেপ্তার

11

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের

12

শক্তিশালী রুশ টিইউ-৯৫ বোমারু বিমান ধ্বংস করল ইউক্রেন

13

স্বপ্ন ছিল দেশসেরা হওয়ার, পেকুয়ায় সেরা মাহাথির আরশী

14

পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে যুক্ত হলো জুলাই

15

সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক ২

16

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল

17

বান্দরবান সীমান্তে ১৪ মিয়ানমার নাগরিক আটক

18

গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন হয়েছে

19

মহেশখালী ঘাটে আগের নিয়মেই টোল আদায় হবে: এমপি আলমগীর ফরিদ

20