. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

জকসু নির্বাচনে ৩৩ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে ৬২৬ ভোটে এগিয়ে রিয়াজুল ইসলাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ৩৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে ভিপি (সহ-সভাপতি) পদে ৬২৬ ভোটে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী মো. রিয়াজুল ইসলাম।

বুধবার (৭ জানুয়ারি) রাত ১০টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে পদার্থবিজ্ঞান, আইন, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ও আইএমএল বিভাগের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী ভিপি পদে মো. রিয়াজুল ইসলাম পেয়েছেন ৪,৩৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম রাকিব পেয়েছেন ৩,৭৬৮ ভোট।

জিএস (সাধারণ সম্পাদক) পদে সর্বোচ্চ ৪,৪৫৬ ভোট পেয়ে প্রথম অবস্থানে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলীম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ১,৭৫৫ ভোট। এ পদে ভোটের ব্যবধান ২,৭০১।

এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে ৩,৯৭০ ভোট পেয়ে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩,১৮০ ভোট। ভোটের ব্যবধান ৭৯০।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও একটি হল সংসদের নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলে ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আনা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ছয়টি ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) মেশিনের মাধ্যমে ভোট গণনা শুরু হলেও গণনার তথ্যে গড়মিল দেখা দেওয়ায় কিছু সময়ের জন্য কার্যক্রম বন্ধ থাকে। পরে গভীর রাতে পুনরায় ভোট গণনা শুরু হয়।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬,৬৪৫ জন। এর মধ্যে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হয়। সেখানে মোট ভোটার ছিলেন ১,২৪২ জন এবং প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে।

এখন পর্যন্ত ৩৩টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে আরও ৮টি কেন্দ্রের ভোট গণনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের মহেশখালী সফর ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি

1

পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

2

টেকনাফে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার: জরিমানা

3

চট্টগ্রামে তিন আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন

4

হাসিনার বক্তব্যকে আমরা সমর্থন করি না : ভারত

5

লামায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, শ্যালো মেশিন-পাইপ জব্দ

6

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর গুলিতে আহত টেকনাফের শিক্ষার্থী চম

7

চকরিয়ায় ভবন নির্মাণকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্

8

এমপি শাহজাহান চৌধুরীর আশ্বাসে ৯০ ঘণ্টার পর অনশন ভাঙলেন সাইফু

9

হোয়াইক্যংয়ের কম্বনিয়া পাহাড়ে যুবকের লাশ

10

মহেশখালীতে বিপুল পরিমাণ অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আট

11

যানজট কমান, ফুটপাত ছাড়ুন, মাঠ ফিরিয়ে দিন: পেকুয়ায় নাগরিক আবে

12

কক্সবাজারের আইকনিক রেলস্টেশন: ‘লাভের গুড়’ শেষ পর্যন্ত কার ঘর

13

শৌচাগারে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

14

“গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার” শীর্ষক আলোচনা সভা ও সাংস্

15

আজ থেকে শুরু হলো হামের বিশেষ টিকাদান কর্মসূচি

16

গ্যাস পাম্পের আগুনে দগ্ধ আবু তাহের মারা গেছেন, মরদেহ কক্সবাজ

17

ফ্যামিলি কার্ড কিভাবে পাবেন ? আবেদনে যা লাগবে

18

সদর হাসপাতালের হাম ওয়ার্ড পরিদর্শনে এমপি কাজল

19

জামায়াত নেতার অবৈধ পাম্পে অভিযান, পানির ট্যাংকে তেলের সন্ধান

20