. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

চকরিয়ায় বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের হাইজিন কিট বিতরণ

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলায় বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে হাইজিন কিট বিতরণ করা হয়েছে। ইউনিসেফের সহায়তায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জরুরি কর্মসূচির আওতায় এসব হাইজিন কিট বিতরণ করা হয়।

রোববার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে চকরিয়া উপজেলা প্রশাসন চত্বরে আনুষ্ঠানিকভাবে হাইজিন কিট বিতরণ করা হয়। কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চকরিয়া, পেকুয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে যায়। এ সময় বন্যা ও পাহাড়ধসে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটে।

আয়োজকেরা জানান, বন্যা ও পাহাড়ধসের পর দুর্গত এলাকায় নিরাপদ পানি, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন নিশ্চিত করা জরুরি। বিশেষ করে পানিবাহিত ও সংক্রামক রোগের ঝুঁকি কমাতে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে প্রয়োজনীয় হাইজিন সামগ্রী বিতরণ করা হচ্ছে।

চকরিয়া ও মাতামুহুরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ইফতেখারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া ও মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।

ইউএনও শাহীন দেলোয়ার বলেন, বন্যা ও পাহাড়ধসের পর ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা জরুরি। দুর্যোগের পর পানিবাহিত ও সংক্রামক রোগের ঝুঁকি বেড়ে যায়। এ কারণে দুর্গত মানুষের মধ্যে হাইজিন সামগ্রী বিতরণ গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, প্রশাসনের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে কক্সবাজার জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি হালেছা বেগম, চকরিয়া পৌরসভা মহিলা দলের সভাপতি রিফাত হায়দার, চকরিয়া উপজেলা মহিলাদলের নেত্রী রুনা চৌধুরী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জুলাই সনদ’ বাস্তবায়ন থেকে সরে গেছে বিএনপি : মিয়া গোলাম পরওয়

1

কলাতলীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত হয়নি

2

মহেশখালীতে অনলাইন জুয়ার অভিযোগে দুই তরুণ গ্রেপ্তার

3

বন্ধুর ঘুষিতে প্রাণ গেল ১০ বছরের তারেকের

4

নাইক্ষ্যংছড়িতে সন্দেহজনক অগ্নিকাণ্ডে চার পরিবারের সর্বস্ব ভস

5

হাসিনার বক্তব্যকে আমরা সমর্থন করি না : ভারত

6

সরকারি ছুটিতে আজ বন্ধ থাকছে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরীক

7

শৌচাগারে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

8

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ

9

পেকুয়ায় আলোচিত আবু তাহের হত্যা: তিন সপ্তাহেও অধরা আসামিরা

10

হাসনাতকে স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্

11

কক্সবাজার ৩ ও ৪ আসনে ১০ প্রার্থী বৈধ, মনোনয়ন বাতিল ১ জনের

12

জেলা বিএনপি কার্যালয় পরিদর্শনে সালাহউদ্দিন আহমদ-দোষারোপের র

13

এভারকেয়ার থেকে সংসদ ভবন রুটে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে: ডিএ

14

কোটবাজারে সালাহউদ্দিন আহমেদ-বড় ভাই শাহজাহান চৌধুরী ‘আরো বেশি

15

গ্যাস পাম্পের আগুনে দগ্ধ আবু তাহের মারা গেছেন, মরদেহ কক্সবাজ

16

এক টুকরো ভাঙা সড়কে থমকে হাজারো মানুষের জীবন, দ্রুত সংস্কারের

17

উখিয়ায় অপহরণচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান: ৩ ভুক্তভোগী উদ্

18

৯ দিনের বন্যায় কক্সবাজারে মাছ ও চিংড়ি খাতে ক্ষতি ৪৬ কোটি টাক

19

ভেনামি চিংড়ির নপলি আমদানি বন্ধের দাবি

20