. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রেড ক্রিসেন্ট চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন। এ সময় তিনি রোহিঙ্গা ক্যাম্পে ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং চলমান বিভিন্ন মানবিক কার্যক্রম ঘুরে দেখেন।

বুধবার (২৯ জুলাই) বিকেলে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিডিআরসিএসের পরিচালনা পর্ষদের সদস্য ড. মোহাম্মদ সারওয়ার আলম উপস্থিত ছিলেন।

বিডিআরসিএস জানায়, প্রধানমন্ত্রীর জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে চলতি বছর রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন স্থানে ২৫ হাজার গাছ লাগানো হবে। পাশাপাশি সারা দেশে রেড ক্রিসেন্টের প্রায় ১০ লাখ স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারিস্টার মো. আব্দুস সালাম বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা দেশব্যাপী সবুজায়ন কর্মসূচিতে অংশ নেবেন।

এর আগে তিনি উখিয়ার বিভিন্ন আশ্রয়শিবিরে পপুলেশন মুভমেন্ট অপারেশন (PMO) ও মিয়ানমার রিফিউজি রিলিফ অপারেশন (MRRO)-এর আওতায় পরিচালিত স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন, জীবিকায়ন, আশ্রয়, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, মানসিক স্বাস্থ্যসেবা, কমিউনিটি আউটরিচ এবং অন্যান্য মানবিক কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় চেয়ারম্যান রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবক, স্থানীয় ইউনিটের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের কাছ থেকে তাদের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ ও প্রয়োজনীয়তার বিষয়েও অবহিত হন।

তিনি বলেন, বৈশ্বিক অর্থায়নের সংকট থাকলেও বাস্তুচ্যুত মিয়ানমারের জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট অংশীদার সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

স্বেচ্ছাসেবকদের উদ্দেশে তিনি বলেন, দুর্যোগ ও সংকটের সময় মানুষের পাশে দাঁড়ানোই রেড ক্রিসেন্টের মূল দায়িত্ব। মানবতা, নিরপেক্ষতা ও স্বেচ্ছাসেবার আদর্শ ধারণ করে মানুষের জীবন ও মর্যাদা রক্ষায় কাজ চালিয়ে যেতে হবে।

সফরকালে তাঁর সঙ্গে ছিলেন বিডিআরসিএসের পরিচালনা পর্ষদের সদস্য ড. মোহাম্মদ সারওয়ার আলম, পপুলেশন মুভমেন্ট অপারেশনের পরিচালক আকরাম আলী খান, মিয়ানমার রিফিউজি রিলিফ অপারেশনের পরিচালক সেলিম আহমেদ, আইএফআরসির সাব-অফিস প্রধান মানিক সাহা, ইউনিট লেভেল কর্মকর্তা নাসরিন আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ২০১৭ সাল থেকে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের (IFRC) সহযোগিতায় কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য পপুলেশন মুভমেন্ট অপারেশন পরিচালনা করছে। এছাড়া ১৯৯২ সাল থেকে ইউএনএইচসিআরের সহযোগিতায় মিয়ানমার রিফিউজি রিলিফ অপারেশন বাস্তবায়ন করে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামীকাল

1

শকুন ও সভ্যতা - জি এম ইশরাফ উদ্দিন

2

পেকুয়ায় আলোচিত আবু তাহের হত্যা: তিন সপ্তাহেও অধরা আসামিরা

3

ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদ

4

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

5

কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

6

নবউদ্যমে কক্সবাজার বন্ধুসভার সাংগঠনিক সভা ও পাঠচক্র অনুষ্ঠিত

7

দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

8

কক্সবাজার -০৩: সদর-রামু-ঈদগাঁওর ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র

9

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ

10

কক্সবাজারে বন্যাদুর্গত দেড় হাজার পরিবারের পাশে ছাত্রদলের কেন

11

পেকুয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

12

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, গুরুত্ব পাবে রাষ্ট্রপ

13

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২ লাখ ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারির

14

উখিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

15

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

16

বুধবার বাদে যোহর মানিক মিয়া এভিনিউতে বেগম জিয়ার জানাজা

17

গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, গ্রিল কেটে ঢুকে লুট;

18

‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলায় জামায়াত আমিরকে জবাব দিলেন শাহাদাত

19

কক্সবাজারে বাস–মিনিবাস শৃঙ্খলা পরিচালনা কমিটি গঠন

20