. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

পেকুয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

পেকুয়ায় কৃষক গ্রুপকে বিনামূল্যে তেল নিষ্কাশন যন্ত্র

পেকুয়া প্রতিনিধি

তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়ানো, কৃষকদের উৎপাদিত ফসল স্থানীয়ভাবে প্রক্রিয়াজাত করা এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কক্সবাজারের পেকুয়ায় একটি কৃষক গ্রুপের হাতে বিনামূল্যে তেল নিষ্কাশন যন্ত্র তুলে দেওয়া হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি’ প্রকল্পের আওতায় এ যন্ত্র বিতরণ করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে পেকুয়া উপজেলা কৃষি কার্যালয় চত্বরে মেহেরনামা ব্লকের মুড়ারপাড়া এলাকার তেলজাতীয় ফসল উৎপাদনকারী কৃষক গ্রুপের কাছে যন্ত্রটি হস্তান্তর করা হয়।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, তেলবীজ উৎপাদনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে তা প্রক্রিয়াজাতের সুযোগ তৈরি করাই এ ধরনের যন্ত্র বিতরণের অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে কৃষকেরা নিজেদের উৎপাদিত তেলবীজ থেকে তেল নিষ্কাশন করতে পারবেন। পাশাপাশি আশপাশের কৃষকেরাও নির্ধারিত ভাড়ার বিনিময়ে যন্ত্রটি ব্যবহার করতে পারবেন।

কৃষি কর্মকর্তারা বলছেন, এতে উৎপাদিত ফসলে মূল্য সংযোজনের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে কৃষক গ্রুপের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ছোট উদ্যোক্তা তৈরির সম্ভাবনাও বাড়বে।

যন্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো. রবিউল হোসেন, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা ছৈয়দ আলম, গোলাম মোস্তফা ও আক্তার কামাল বাবু। এ ছাড়া উপকারভোগী কৃষক গ্রুপের সভাপতি মোহাম্মদ ইউনুছ, সদস্য মো. ফারুক, মোহাম্মদ রিফাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী বলেন, তেল নিষ্কাশন যন্ত্রটি শুধু সংশ্লিষ্ট কৃষক গ্রুপের জন্য নয়, আশপাশের কৃষকেরাও এটি ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে স্থানীয়ভাবে উদ্যোক্তা তৈরির সুযোগ হবে এবং কৃষকেরা উৎপাদিত তেলবীজ প্রক্রিয়াজাত করে বাড়তি আয় করতে পারবেন।

তিনি বলেন, যন্ত্রটি ব্যবহারের মাধ্যমে পাওয়া ভাড়া থেকে এর পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও ব্যবহারজনিত অন্যান্য ব্যয় নির্বাহ করতে হবে। যন্ত্রটির যথাযথ ব্যবহার ও সংরক্ষণে কৃষক গ্রুপকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সরকারি প্রকল্পের আওতায় দেওয়া এ যন্ত্র কোনোভাবেই বিক্রি বা অন্য কারও কাছে হস্তান্তর করা যাবে না বলেও জানান কৃষি কর্মকর্তা। কৃষক গ্রুপের মাধ্যমে এর ব্যবহার নিশ্চিত করে স্থানীয় কৃষকদের উপকারে কাজে লাগাতে হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তেলজাতীয় ফসল উৎপাদনের পর স্থানীয়ভাবে প্রক্রিয়াজাতের সুযোগ তৈরি হলে কৃষকদের উৎপাদন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। স্থানীয় পর্যায়ে তেলবীজ প্রক্রিয়াজাত করা সম্ভব হলে পরিবহন ও বাইরে প্রক্রিয়াজাতকরণের অতিরিক্ত ঝামেলা কমার পাশাপাশি কৃষক পর্যায়ে মূল্য সংযোজনের সুযোগ তৈরি হবে।

কৃষি বিভাগের এ উদ্যোগের ফলে মেহেরনামা ব্লকের মুড়ারপাড়া এলাকার কৃষকেরা তেলজাতীয় ফসল উৎপাদনে আরও উৎসাহিত হবেন এবং ভবিষ্যতে এ খাতে স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশা থেকে ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার

1

চকরিয়ায় বিদায়ী ইউএনওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গণশুনানি

2

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

3

পেকুয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

4

নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র রায় ও আমানউল্লাহ আমান

5

কড়াইল বস্তির বাসিন্দাদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস তারেক রহমানের

6

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

7

একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আমাদের রুখে দেওয়ার: গোলাম পরওয়া

8

মহেশখালীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, ছাত্রলীগ-যুবলীগের ৫৩ জ

9

সরকারি ছুটিতে আজ বন্ধ থাকছে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরীক

10

অপরাধীচক্রের রক্তচক্ষু উপেক্ষা করে শতভাগ পেশাদারিত্ব নিয়ে ট

11

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধি

12

সৈকতের অবৈধ স্থাপনা ১ সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ স্বরাষ

13

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে মিললো ৬০

14

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

15

যত বড় রাজনৈতিক নেতাই হোক, ধর্ষণ মামলা প্রত্যাহার হবে না: আইন

16

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যাদুর্গতদের মাঝে জনস্বাস্থ্য অধিদপ্

17

টেকনাফে যৌথ অভিযানে ৫০লক্ষ টাকার ইয়াবা জব্দ

18

গ্যাস পাম্পের আগুনে দগ্ধ আবু তাহের মারা গেছেন, মরদেহ কক্সবাজ

19

এক টুকরো ভাঙা সড়কে থমকে হাজারো মানুষের জীবন, দ্রুত সংস্কারের

20