. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাত শাহীনের সেকেন্ড ইন কমান্ডকে গুলি করে হত্যা

রামুতে আলোচিত ডাকাত শাহীনের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত যুবক শফিউল আলম ওরফে লেদা পুতু কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৪ জানুয়ারি) ভোরে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শফিউল আলম ওরফে লেদা পুতু (৩২) গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

পরিবারের সদস্যদের দাবি, ভাত খাওয়ার সময় জরুরি ফোন করে ডেকে শফিউল আলমকে ঘরের বাইরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় প্রতিপক্ষ ডাকাত ও সন্ত্রাসী আব্দুর রহিম অতর্কিত ঘটনাস্থলে এসে শফিউল আলম প্রকাশ লেদা পুতুকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি ডাকাত শাহীনের সাম্রাজ্য সামলাতেন বলে প্রচার আছে। খবর পেয়ে গর্জনিয়া ফাড়ির উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল চৌধুরী ঘটনাস্থলে গিয়ে মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, রামু-নাইক্ষ্যংছড়ি সীমান্তের আলোচিত ডাকাত শাহীন বর্তমানে কারান্তরীণ, শাহীন ডাকাতের সেকেন্ড ইন কমান্ড ছিলেন নিহত শফিউল আলম লেদা পুতু। শাহীন ডাকাত কারান্তরীণ হওয়ার পর থেকে ওই জনপদে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে আব্দুর রহিম ডাকাত বেপরোয়া হয়ে ওঠে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতির আগেই দুর্বৃত্তরা শফিউলকে গুলি করে পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। হত্যাকারীদের চিহ্নিত করতে প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ানমারে পাচারকালে সিমেন্ট ও ডিজেলসহ আটক ১৮

1

লঘুচাপের প্রভাবে কক্সবাজারে ঝড়-বৃষ্টির শঙ্কা, ৩ নম্বর সতর্ক

2

কক্সবাজার সিটি কলেজ ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠিত

3

এনসিপির ভিত্তি অনেক মজবুত: নাহিদ ইসলাম

4

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু আজ

5

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

6

শক্তিশালী রুশ টিইউ-৯৫ বোমারু বিমান ধ্বংস করল ইউক্রেন

7

চকরিয়ায় পাহাড়ধসে দুই ভাই-বোনের মৃত্যু

8

ঈদগাঁওয়ে মাছের প্রজেক্টে ভাসমান লাশ উদ্ধার, পরিচয় অজানা

9

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী

10

বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকারের রাশেদ খাঁন

11

ইরান থেকে ফিরলেন ২৮২ বাংলাদেশি

12

চকরিয়ার ফুলের রাজ্যে ২ কোটি টাকার ফুল বিক্রি

13

খুরুশকুল ও রামুতে ইফতার সামগ্রি বিতরণে এমপি কাজল

14

তারেক রহমানের মহেশখালী সফর ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি

15

কক্সবাজার কেন্দ্রিক স্পোর্টস ট্যুরিজম গড়ে তোলা হবে: ক্রীড়া প

16

টেকনাফে যৌথ অভিযানে ৫০লক্ষ টাকার ইয়াবা জব্দ

17

টেকনাফে বিদেশি অস্ত্র উদ্ধার, ৩২৭ গুলিসহ রোহিঙ্গা নারী আটক

18

কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

19

নির্বাচনকে সামনে রেখে খুরুশকুল ব্রিজ এলাকায় বিজিবির তল্লাশি

20