. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেলার দশম উপজেলা মাতামুহুরী

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত ‘মাতামুহুরী’ উপজেলা গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনিক নিরীক্ষা ও সীমানা নির্ধারণের অংশ হিসেবে প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, ‘মাতামুহুরী’ উপজেলা গঠন দীর্ঘদিনের জনদাবি। প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি চকরিয়া উপজেলায় নতুন তিনটি ইউনিয়ন সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, হারবাং ইউনিয়ন থেকে পৃথক হয়ে ‘উত্তর হারবাং’, বরইতলী ইউনিয়ন থেকে ‘পহরচাঁদা’ এবং ডুলহাজারা ইউনিয়ন থেকে ‘মালুমঘাট’ ইউনিয়ন গঠনের পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত মাতামুহুরী উপজেলার জনসংখ্যা প্রায় তিন লাখ। যে সাতটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের পরিকল্পনা করা হচ্ছে সেগুলো হলো—সাহারবিল, ভেওলা মানিকচর, পূর্ব বড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা, কোনাখালী, ঢেমুশিয়া ও বদরখালী। ইউনিয়নগুলো জুড়ে প্রবাহিত হয়েছে প্রায় ২৮৭ কিলোমিটার দীর্ঘ মাতামুহুরী নদী। নদীর নাম অনুসারেই উপজেলার নাম প্রস্তাব করা হয়েছে।

সভায় অংশ নেওয়া কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ–এর নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এ প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বিষয়টি অনুমোদন পাবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত প্রেস সচিব ছাফওয়ানুল করিম বলেন, প্রায় ২৫ বছর আগে মাতামুহুরীকে সাংগঠনিক উপজেলা ঘোষণা করা হয়েছিল। এখন তা পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে স্বীকৃতি পাওয়ার পথে।

প্রস্তাবিত উপজেলার কোনাখালী ইউনিয়নের শিক্ষক মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, উপজেলা বাস্তবায়িত হলে প্রান্তিক এলাকার মানুষের প্রশাসনিক সেবা গ্রহণ সহজ হবে।

বর্তমানে কক্সবাজার জেলায় নয়টি উপজেলা রয়েছে। প্রস্তাবিত মাতামুহুরী অনুমোদন পেলে এটি হবে জেলার দশম উপজেলা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠাবে না বিসিবি, ভেন্যু পরিবর্তনে

1

ওআইসি এবং ফিলিস্তিনিদের ন্যায়সংগত দাবির প্রতি বাংলাদেশের দৃঢ়

2

যুক্তরাষ্ট্রের খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ

3

চট্টগ্রাম পৌঁছেছেন তারেক রহমান

4

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি এব

5

কক্সবাজার-টেকনাফ সড়কে ডাকাতি, বিকাশ কর্মীদের ৬০ লাখ টাকা লুট

6

অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ

7

কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজ চলাকালে দুর্ঘটনা: শহরে বিদ

8

তনু হত্যা: ১০ বছর পর ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

9

ঈদের শেষ ছুটিতে কক্সবাজার সৈকতে জনসমুদ্র, বাড়তি ভাড়ায় পর্যটক

10

৩ লাখ রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি: পররাষ্ট্র

11

নৌবাহিনীর যৌথ অভিযান: হ্নীলায় অটোরিক্সা থেকে ৮০ হাজার ইয়াবা

12

একটা ভোটের জন্য জামায়াত যা খুশি তাই বলছে- মহেশখালীতে সালাহউদ

13

প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন তারেক রহমান

14

রামুতে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার

15

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল

16

মহেশখালীতে ৭৫ কোটি টাকার জাল জব্দ কোস্টগার্ডের

17

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে আইওএমের নারী প্রকৌশ

18

জামায়াত নেতার অবৈধ পাম্পে অভিযান, পানির ট্যাংকে তেলের সন্ধান

19

হাদি হত্যার ঘটনায় ভারতে ২ জন আটক: ডিএমপি কমিশনার

20