. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Apr 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

তনু হত্যা: ১০ বছর পর ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার দীর্ঘ ১০ বছর পর মামলায় নতুন মোড় সৃষ্টি হয়েছে। আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩ ব্যক্তির ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৬ এপ্রিল) সকালে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মুমিনুল হক এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক মো. তরিকুল ইসলাম আজ সোমবার আদালতে হাজির হয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন। শুনানি শেষে বিচারক সেনাবাহিনী থেকে অবসরে যাওয়া তিন সন্দেহভাজন ব্যক্তির ডিএনএ প্রোফাইল ম্যাচিং করার নির্দেশ দেন।

তদন্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, এর আগে তনুর ব্যবহৃত কাপড় থেকে ৩ জন ব্যক্তির ডিএনএ প্রোফাইল সংগ্রহ করা হয়েছিল, যা দীর্ঘদিন ধরে অমীমাংসিত ছিল। আদালতের নির্দেশে এখন ওই ৩ সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষা করা হবে।

এদিকে মামলার শুনানিতে অংশ নিতে আজ আদালতে উপস্থিত ছিলেন তনুর বাবা ও মামলার বাদী ইয়ার হোসেন। দীর্ঘ ১০ বছরেও বিচার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, 'দেশের সব হত্যার বিচার হলেও আমার তনুর বিচার কেন হবে না? প্রধানমন্ত্রী তারেক রহমান একসময় বলেছিলেন ক্ষমতায় আসলে তনু হত্যার বিচার করবেন। আমি এখন তার সাথে দেখা করে বিচার চাইবো।’

এক মাসের মধ্যে দৃশ্যমান বিচার না পেলে আত্মহত্যারও হুঁশিয়ারি দেন তিনি।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে ঝোপের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। থানা পুলিশ, ডিবি ও সিআইডি দীর্ঘ তদন্তে ব্যর্থ হওয়ার পর বর্তমানে মামলাটি পিবিআইর ঢাকা সদর দফতর তদন্ত করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উদযাপনে নিজ জেলায় পৌঁছেছেন সালাহউদ্দিন আহমদ

1

পায়ুপথে ইয়াবা পাচারের সময় হাতেনাতে বিমানযাত্রী আটক

2

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

3

আমিই মেজর জিয়াকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম: মহেশখালীতে ক

4

ব্রাম্মণবাড়িয়ার ইউপি চেয়ারম্যান কক্সবাজার থেকে গ্রেপ্তার

5

এক টুকরো ভাঙা সড়কে থমকে হাজারো মানুষের জীবন, দ্রুত সংস্কারের

6

কক্সবাজারে বন্যাদুর্গত দেড় হাজার পরিবারের পাশে ছাত্রদলের কেন

7

লামায় সিএনজির ধাক্কায় পাঁচ বছরের শিশু নিহত

8

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

9

পেকুয়া-মাতামুহুরীতে ১০ হাজার বন্যার্তের মাঝে ত্রাণ বিতরণ করব

10

রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়ল

11

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : সাবেক কাউন্সিলর আজাদ ২ দিনের র

12

৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরাতে নীতিগতভাবে রাজি মিয়ানমার

13

পুলিশ হেফাজতে সেই সমন্বয়ক মাহাদী

14

বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ

15

রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

16

শৌচাগারে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

17

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

18

কক্সবাজারে ‘গানে গানে জুলাই’, অংশ নিল দুই শতাধিক শিশু

19

শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি

20