. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার, পাচারে ব্যবহৃত কাঠের নৌকা জব্দ

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নাজিরপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি হাতচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টা ২০ মিনিটের দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় এ অভিযান চালান।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানের একপর্যায়ে সীমান্ত এলাকায় সন্দেহজনক তৎপরতা দেখতে পেয়ে বিজিবির সদস্যরা এগিয়ে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত একটি হাতচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। বিশেষ করে নাফ নদী ও সীমান্তবর্তী দুর্গম এলাকায় গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে টেকনাফ ব্যাটালিয়নের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামীকাল

1

ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন দাবি আমিনুলের

2

তারেক রহমানকে নিয়ে জাইমা রহমানের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাই

3

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

4

বৈরী আবহাওয়ায় টেকনাফে আটকে পড়েছে দ্বীপের বাসিন্দারা

5

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

6

খুরুশকুল ও রামুতে ইফতার সামগ্রি বিতরণে এমপি কাজল

7

২ দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

8

চকরিয়ায় গরুর মাংসে ওজন ও মূল্য কারচুপি, ১০ হাজার টাকা জরিমান

9

টেকনাফে ২৪ হাজার ইয়াবাসহ র‌্যাবের হাতে এক ব্যক্তি গ্রেপ্তার

10

মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি, সম্মাননা পেলেন কক্সবাজার সদর

11

ঢাকার প‌থে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী, যোগ দে‌বেন শপথ অনুষ

12

সরকারি হাসপাতালই মানুষের প্রধান ভরসা হোক: প্রধানমন্ত্রী

13

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

14

আলীকদমে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

15

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

16

প্রেমিকাকে ভিডিও কলে রেখে কলেজ ছাত্রের আত্মহত্যা

17

বান্দরবান সীমান্তে ১৪ মিয়ানমার নাগরিক আটক

18

প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন?

19

৩ লাখ রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি: পররাষ্ট্র

20