. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতীয় রুপির বিপরীতে শক্তিশালী হলো বাংলাদেশি টাকা

গত দুই বছরে ভারতীয় রুপির বিপরীতে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী অবস্থান তৈরি করেছে বাংলাদেশি টাকা। এ সময়ের ব্যবধানে ভারতীয় মুদ্রার বিপরীতে টাকার মূল্য বেড়েছে ১১.৬ শতাংশ, যার মধ্যে কেবল গত এক বছরেই বেড়েছে ৭.৬ শতাংশ।

বিনিময় হারের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর এক ভারতীয় রুপির মূল্য ছিল ১.৪৩ টাকা, যা ২০২৫ সালে কমে ১.৩৮ টাকা এবং চলতি বছরের ২২ সেপ্টেম্বর ১.২৮ টাকায় নেমে এসেছে।

বিপরীতভাবে, বর্তমানে এক টাকা দিয়ে প্রায় ০.৭৮ রুপি পাওয়া যাচ্ছে, যা দুই বছর আগে ছিল মাত্র ০.৭০ রুপি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যেও টাকার এই শক্তিশালী অবস্থানের চিত্র উঠে এসেছে।

টাকার এই ঊর্ধ্বমুখী প্রবণতার ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়ার প্রত্যাশা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বিনিময় হারের এ পরিবর্তনের ফলে ভারত থেকে পণ্য আমদানিতে দেশীয় মুদ্রায় ব্যয় কমে আসবে।

আন্তর্জাতিক বাজারমূল্য এবং পরিবহন খরচ অপরিবর্তিত থাকলে, একই পরিমাণ ভারতীয় পণ্য ও সেবা কিনতে আমদানিকারকদের তুলনামূলক কম টাকা ব্যয় করতে হবে। এর ফলে ভারত থেকে কাঁচামাল, শিল্প উপকরণ ও যন্ত্রপাতি আমদানিকারকরা বিশেষভাবে লাভবান হবেন এবং ব্যবসায়ীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে আসবে।

বাণিজ্যের পাশাপাশি ভারতে চিকিৎসা, পর্যটন বা অন্যান্য কারণে ভ্রমণকারী বাংলাদেশিরাও টাকার এই শক্তিশালী অবস্থানের সুফল পাবেন। প্রচলিত বাজারদরে রুপির মান কম থাকায় ভারতে আবাসন, খাবার ও যাতায়াতের মতো স্থানীয় খরচ আগের তুলনায় কমে আসবে। তবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র স্মরণ করিয়ে দেন যে, পণ্যের চূড়ান্ত মূল্য বা ভ্রমণের মোট ব্যয় কেবল বিনিময় হারের ওপর নির্ভর করে না; আন্তর্জাতিক বাজার, শুল্ক, কর এবং লজিস্টিক ব্যয়ও এর সঙ্গে জড়িত।

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে ও সুশৃঙ্খল বাজার নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারকে সিটি করপোরেশন করার পরিকল্পনা, ২০২৬ সালের মধ্যে ম

1

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

2

আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

3

রামুতে ভাবগাম্ভীর্যে ঈদ-এ-মিলাদুন্নবী পালিত: শিক্ষার্থীদের প

4

চকরিয়ায় ১,৫০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ, ৭০০ জনকে চিকিৎসা

5

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি

6

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ দুই কারবারী আটক

7

কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধে তিন মাস প্রতি শনিবার পরিচ্ছন্নতা

8

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু

9

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

10

কাতারে অবস্থানরত বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের

11

পেকুয়া-মাতামুহুরীতে ১০ হাজার বন্যার্তের মাঝে ত্রাণ বিতরণ করব

12

এভারকেয়ার থেকে সংসদ ভবন রুটে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে: ডিএ

13

ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের

14

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট

15

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ ঘোষণা

16

উখিয়ায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্

17

স্ত্রীর লাশ রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় স্ব

18

টেকনাফে বস্তাভর্তি ৫ লাখ ইয়াবা জব্দ

19

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে : বিমান প্রতিমন

20