. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

উখিয়ায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় যৌথ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার বিকেলে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার ময়নার ঘোনা মরাগাছতলা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম হাফেজ শফিক (১৯)। তিনি উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৬ ব্লকের বাসিন্দা। তাঁর বাবার নাম ফারুক আহমেদ এবং মায়ের নাম লায়লা বেগম।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫-এর সিপিসি-২ ও সেনাবাহিনীর একটি দল ময়নার ঘোনা মরাগাছতলা বাজারে একটি মুদি দোকানের সামনে অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে হাফেজ শফিক পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।

পরে তাঁর দেহ তল্লাশি করে লুঙ্গির কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি, একটি আঘাতপ্রাপ্ত গুলি ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধার করা অস্ত্র, গুলি ও অন্যান্য আলামতসহ তাঁকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকারের রাশেদ খাঁন

1

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা আজ

2

তেহরানে দফায় দফায় চলছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা, পাল

3

তনু হত্যা: ১০ বছর পর ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

4

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

5

উখিয়ায় তিন মাসে গ্রেপ্তার ৬০৪, বিপুল পরিমাণ মাদক-অস্ত্র জব্দ

6

ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দ

7

সাগরে নিম্নচাপ, কক্সবাজারসহ ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকে

8

‘তেলাপোকাদের’ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত

9

একদিনে হামের উপসর্গে ঝরলো ১১ প্রাণ

10

উখিয়ায় ধুয়ে মুছে পরিষ্কার করা হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়

11

আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না

12

‘মুক্তিযুদ্ধের চেতনার পাশাপাশি ৭ নভেম্বরের চেতনা নিয়েও আলোচন

13

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

14

জামায়াত-আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই: উমামা ফাতেমা

15

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

16

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা

17

ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা: ‘জুলাই আন্দোলনে সমর্থনের ক

18

নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর: সালাহউদ্দিন আহমদ

19

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

20