. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

২৪-এর শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান: সালাহউদ্দিন আহমদ

চকরিয়া প্রতিনিধ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং জুলাই গণঅভ্যুত্থানের ২০২৪ সালের শহীদদের প্রত্যাশা ও জনআকাঙ্ক্ষা পূরণে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির সব রাজনৈতিক ভাবনা ও রাষ্ট্র পরিচালনার পরিকল্পনার কেন্দ্রে রয়েছে সাধারণ মানুষ। বিএনপি ক্ষমতায় গেলে এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে, যা শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাবে এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে।

গণসংযোগকালে কৈয়ারবিল ইউনিয়নের বিভিন্ন এলাকায় নারী-পুরুষ ও বয়স্কদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়। তাকে এক নজর দেখতে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। কোথাও মিছিল, কোথাও ফুলের মালা ও হাত নেড়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।

এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেকাব উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এ এম ওমর আলী, মাস্টার আবু ইউসুফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুর

1

দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

2

৫০ বছর পর পেকুয়ার টৈটংয়ে চিতাবাঘের দেখা, আতঙ্কে এলাকাবাসী

3

৩০০ আসনে আড়াই হাজারের বেশি মনোনয়নপত্র জমা

4

নির্বাচনের ফল নিয়ে রাতে নিজেদের অবস্থান জানাবে এনসিপি

5

মহেশখালীর সাতদিনব্যাপী আদিনাথ মেলা শুরু আগামীকাল থেকে

6

‘তেলাপোকাদের’ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত

7

টেকনাফে নতুন সৃজিত বন পরিদর্শন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

8

নির্বাচিত সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু

9

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানালেন নেতা

10

সংঘবদ্ধ ধর্ষণের মুলহোতা বাবু আটক: বাকীদের খুঁজছে পুলিশ

11

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অব

12

এমপি শাহজাহান চৌধুরীর আশ্বাসে ৯০ ঘণ্টার পর অনশন ভাঙলেন সাইফু

13

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাত শাহীনের সেকেন্ড ইন কমান্

14

একরামুল হত্যা: সাবেক এমপি বদি ও ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ট

15

টেকনাফের ২ টি রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফা

16

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

17

মহেশখালীতে মা ও শিশুপুত্রের মৃত্যু, আত্মহত্যা না হত্যা!

18

রাষ্ট্রপতি পদে কর্নেল অলির মনোনয়নপত্র দাখিল

19

“গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার” শীর্ষক আলোচনা সভা ও সাংস্

20