. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মালয়েশিয়া

জনপ্রিয় ইসলামি বক্তা ও ধর্মপ্রচারক ডা. জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মালয়েশিয়া সরকাল। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল জানান, ডা. জাকির নায়েকের বিষয়ের মালয়েশিয়া তার সিদ্ধান্তে অটল রয়েছে। তাকে ভারতের হাতে তুলে দেওয়ার বিষয়ে কুয়ালালামপুরের কোনো প্রতিশ্রুতিও নেই।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে ২০১০ সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ এবং মালয়েশিয়ার ১৯৯২ সালের প্রত্যর্পণ আইনের বিধান অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাকির নায়েককে ভারতে পাঠানোর বিষয়ে নতুন কোনো প্রত্যর্পণ অনুরোধও পায়নি তার সরকার।

তিনি বলেন, ‘মালয়েশিয়া সরকার ডা. জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণ না করার সিদ্ধান্ত নিয়েছে। তাই তাকে প্রত্যর্পণের বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি।’

সংসদের ওয়েবসাইটে প্রকাশিত এক লিখিত জবাবে এসব কথা জানান সাইফুদ্দিন। পার্লামেন্ট সদস্য দাতুক ড. আহমাদ মারজুক শারির এক প্রশ্নের জবাবে তিনি এ বক্তব্য দেন। জাকির নায়েককে প্রত্যর্পণের বিষয়ে ভারতের সর্বশেষ আনুষ্ঠানিক অনুরোধ কবে পাওয়া গেছে, সে বিষয়েও জানতে চেয়েছিলেন ওই সংসদ সদস্য। পাশাপাশি ভারতের দেওয়া নথি ও প্রমাণ মালয়েশিয়ার প্রত্যর্পণ আইন এবং দুই দেশের চুক্তির শর্ত পূরণ করে কি না, তা জানতে চান তিনি।

ভারত সরকার এর আগে ২০১৮ সালের ১৯ জানুয়ারি জাকির নায়েককে প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানায়। পরে ২০২০ সালের ২৯ মে কূটনৈতিক নোটের মাধ্যমে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আবেদন করে নয়াদিল্লি।

গত সেপ্টেম্বরে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জাকির নায়েককে প্রত্যর্পণের অনুরোধের আইনি ও কূটনৈতিক অবস্থান স্পষ্ট করার দাবি উঠেছে মালয়েশিয়ায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বৈঠকে বিষয়টি আলোচনায় এসেছিল বলে খবর প্রকাশের পর এ দাবি ওঠে।

মালয়েশিয়ার বিরোধী দল পাসের মহাসচিব দাতুক সেরি তাকিউদ্দিন হাসান বলেছিলেন, দুই নেতার বৈঠকে কী আলোচনা হয়েছে এবং কী ধরনের সমঝোতা হয়েছে, তা আনোয়ার ইব্রাহিমের স্পষ্ট করা উচিত। ভারতের দেওয়া প্রমাণ ও নথি মালয়েশিয়ার আইনি শর্ত পূরণ করে কি না, সেটিও ব্যাখ্যা করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

ভারতে অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে জাকির নায়েকের প্রত্যর্পণ চাওয়া হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছিল, নয়াদিল্লিতে দুই দেশের নেতাদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে আনোয়ার ইব্রাহিম নিশ্চিত করেছিলেন। তবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বশেষ বক্তব্যে স্পষ্ট হয়েছে, তাকে ভারতে পাঠানোর বিষয়ে সরকারের কোনো অঙ্গীকার নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্নীলায় মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ছে দোকান ও শোরুম

1

জেলা বিএনপি কার্যালয় পরিদর্শনে সালাহউদ্দিন আহমদ-দোষারোপের র

2

দিল্লিতে মোদির বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ খালি করার নির্দ

3

ভেনামি চিংড়ির নপলি আমদানি বন্ধের দাবি

4

পেকুয়া বিএনপি নেতা রুবেলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

5

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুই তেলবাহী জাহাজে আগুন

6

পেকুয়ায় বৃদ্ধ ইউসুফ আলী হত্যা, ৫ জনের নাম উল্লেখ করে মামলা

7

কক্সবাজারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আবুল কালামের যাবজ্জীবন

8

সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কো

9

যশোরে ককটেল বিস্ফোরণে আহত যুবক, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ

10

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

11

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কার্যক্রম চলমান: শাম

12

দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা ন

13

হোয়াইক্যংয়ে ইউনিয়ন বিভক্তির সভায় হামলা-ভাঙচুর

14

চকরিয়ায় ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু: প্রশাসনের অভিযানে ৭

15

চকরিয়ায় ১,৫০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ, ৭০০ জনকে চিকিৎসা

16

থার্টি ফার্স্ট নাইট:জেলা পুলিশের কঠোর বিধি-নিষেধ

17

‘জোছনা ও জননীর গল্প’ নিয়ে কক্সবাজার বন্ধুসভার পাঠচক্র

18

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-গুলিসহ আটক ৯

19

নৌবাহিনীর যৌথ অভিযান: হ্নীলায় অটোরিক্সা থেকে ৮০ হাজার ইয়াবা

20