. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড

কক্সবাজারের আলোচিত ৭ বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় আসামি আবুল কালাম মালীতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৯ আগস্ট) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আবুল কালাম মালীতা ঝিনাইদহের কালীগঞ্জ থানার মাঝপাড়া এলাকার বাসিন্দা গোলাম নবীর ছেলে। তিনি কক্সবাজার শহরের লাইটহাউস এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

মামলা সূত্র ও এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের ২৯ এপ্রিল কক্সবাজার শহরের লাইটহাউস এলাকায় শিশু ধর্ষণের শিকারের পর পরই অভিযান চালিয়ে অভিযুক্ত আবুল কালামকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৫) সদস্যরা।

পরবর্তীতে এ ঘটনায় মামলা দায়ের করা হলে বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামি আবুল কালামকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে।

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট সলিমুল মোস্তফা আদালতের এ রায়ে গভীর সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি সমাজে অপরাধ দমনে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার শোককে জাতি গঠনের শক্তিতে পরিণত করতে হবে: সালাহউ

1

দাম বাড়ল এলপি গ্যাসের

2

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

3

রামুর ৪০ শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠন পেল ক্রীড়া সামগ্রী

4

ঈদের পর বৃহত্তর কর্মসূচি জামায়াত-এনসিপির!

5

কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজ চলাকালে দুর্ঘটনা: শহরে বিদ

6

পুলিশ হেফাজতে সেই সমন্বয়ক মাহাদী

7

নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস

8

টেকনাফ-কক্সবাজার সড়কে পিকআপ সিএনজি সংঘর্ষে নিহত ১, কলেজ শিক্

9

তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

10

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

11

জনগণ ঘৃণাভরে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে: পেকুয়ায় ইশরাক

12

পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

13

উঠে গেছে রেললাইন, পালিয়েছেন ট্রেনের স্টাফরা

14

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

15

কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপিসহ ৮ জনের

16

‘যুদ্ধ ও শান্তি’ নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপ

17

কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনে ২৩ জনের মনোনয়ন দাখিল

18

জামিন না মঞ্জুর: চকরিয়ার আ.লীগ নেতা সাঈদী কারাগারে

19

আলীকদমে ২০ অস্বচ্ছল নারীর হাতে সেলাই মেশিন

20