. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

পেকুয়ায় সিঁধ কেটে সৌদি প্রবাসীর বাড়িতে চুরি, রিয়াল-টাকাসহ স্বর্ণালংকার লুট

কক্সবাজারের পেকুয়ায় সিঁধ কেটে এক সৌদি প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা নগদ টাকা, সৌদি রিয়াল, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

সোমবার দিবাগত রাত আনুমানিক দুইটা থেকে তিনটার মধ্যে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাহাড়িয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোশাররফ হোছাইন (৪৫) ওই এলাকার মৃত ওমর আলীর ছেলে। তিনি সৌদি আরবপ্রবাসী।

পরিবারের সদস্যরা জানান, রাতের খাবার খেয়ে তাঁরা ঘুমিয়ে পড়েন। পরে কোনো একসময় চোরেরা সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। ঘরের ভেতর থেকে ৫ হাজার সৌদি রিয়াল, নগদ ৫০ হাজার টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে তারা পালিয়ে যায়। ভোরে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা চুরির বিষয়টি জানতে পারেন।

মোশাররফ হোছাইন বলেন, ‘জীবিকার তাগিদে আমি সৌদি আরবে থাকি। প্রায় আড়াই মাস আগে ছুটিতে দেশে এসেছি। গত রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়ার পর চোরেরা সিঁধ কেটে ঘরে ঢুকে ৫ হাজার সৌদি রিয়াল, নগদ ৫০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।’

তিনি আরও বলেন, আগামী ২৫ তারিখ তাঁর সৌদি আরবে ফিরে যাওয়ার কথা। চুরির ঘটনায় পরিবারে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি।

এলাকাবাসীও চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, দ্রুত তদন্ত করে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হোক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে মাঠে নামার আগেই মেসির রেকর্ড

1

অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে বিদায় নিলেন মো. আসাদুজ্জামান

2

উখিয়ায় বিএসটিআইয়ের লোগো লাগিয়ে অনুমোদনহীন বেকারি পণ্য

3

বাংলা চ্যানেল পাড়ি ২ নারীসহ ৩৫ সাঁতারুর

4

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে সীমান্তে আটক ৫২ জন কে আদালতে প্রে

5

হোয়াইক্যংয়ে প্রাইভেটকারের বাম্পারে লুকানো ১ লাখ ৬ হাজার ইয়াব

6

নির্ধারিত সময়ে উপস্থিত হননি জামায়াত আমীর, কক্সবাজারে জনসভাস্

7

যানজট কমান, ফুটপাত ছাড়ুন, মাঠ ফিরিয়ে দিন: পেকুয়ায় নাগরিক আবে

8

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

9

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর গুলিতে আহত টেকনাফের শিক্ষার্থী চম

10

যুক্তরাষ্ট্রের খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ

11

কক্সবাজার-০২: মহেশখালী-কুতুবদিয়ায় ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ

12

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

13

শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা

14

বিশ্বকাপ পরবর্তী সমালোচকদের কড়া বার্তা আর্জেন্টাইন প্রেসিডেন

15

আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ, কারণ জানালেন নিজেই

16

অব্যবস্থাপনার দায়ে ফুয়াদ আল খতিব ও সী-সাইড হাসপাতালকে আইনী ন

17

দোহাজারীতে যৌথ বাহিনীর অভিযানে ৩৪৫ রোহিঙ্গা আটক

18

সমিতিপাড়ায় সেলুনকর্মী সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ

19

পেকুয়ায় ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

20