. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুগন্ধা থেকে কলাতলী পর্যন্ত সৈকত পরিচ্ছন্নতায় মাসব্যাপী কর্মসূচি

কক্সবাজার সমুদ্রসৈকতকে প্লাস্টিক ও অপচনশীল বর্জ্যমুক্ত রাখতে মাসব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে কক্সবাজার পৌরসভা। কর্মসূচির উদ্বোধনী দিনে সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

মঙ্গলবার সকালে সুগন্ধা পয়েন্টে এ কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

উদ্বোধনী অনুষ্ঠানে লুৎফুর রহমান কাজল বলেন, প্লাস্টিক ও অপচনশীল বর্জ্যের কারণে দিন দিন সমুদ্রসৈকতের সৌন্দর্য নষ্ট হচ্ছে। এই সৈকত দেশের সম্পদ। তাই সবাইকে এটি যত্ন নিতে হবে এবং সৈকতকে আগের রূপে ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, পরিবেশ সচেতনতা বাড়ানো এবং পর্যটন এলাকাকে দূষণ ও প্লাস্টিকমুক্ত রাখতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সৈকত পরিষ্কার রাখার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, পর্যটক, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদেরও রয়েছে।

আয়োজকেরা জানান, উদ্বোধনী দিনে পর্যটকদের আনাগোনাপূর্ণ কবিতা চত্বর থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদের মধ্যেও পরিবেশ সচেতনতা তৈরিতে বিভিন্ন বার্তা দেওয়া হয়।

পৌরসভা সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে পুরো পৌর এলাকায় মাসব্যাপী এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সমুদ্রসৈকতসহ জনবহুল ও পর্যটন এলাকার বর্জ্য ব্যবস্থাপনা জোরদার এবং প্লাস্টিকের ব্যবহার কমানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

কর্মসূচিতে কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী, সহকারী প্রকৌশলী রোমেল বড়ুয়া, কক্সবাজার হোটেল-রিসোর্ট ও গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার এবং সাগরপাড়ের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩

1

দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের মান নিয়ে সংশয় রয়েছে: আইনম

2

রোহিঙ্গা প্রত্যাবাসন: আন্তর্জাতিক সমর্থন জোরদারে সচেষ্ট বাংল

3

৯ দিনের বন্যায় কক্সবাজারে মাছ ও চিংড়ি খাতে ক্ষতি ৪৬ কোটি টাক

4

আটলান্টিক জাহাজের কর্মচারী নিহত, বেঁচে গেলেন ১৯৪ পর্যটক

5

কক্সবাজার কেন্দ্রিক স্পোর্টস ট্যুরিজম গড়ে তোলা হবে: ক্রীড়া প

6

বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট

7

পোস্টাল ব্যালটের নকশায় পরিবর্তনের সিদ্ধান্ত ইসির

8

টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাসের সভা, কল্যাণমুখী ব্

9

কক্সবাজারের আকাশে দেখা গেলো রমজানের চাঁদ : রোজা শুরু বৃহস্পত

10

ওসমান হাদীর স্মরণে রাঙ্গামাটিতে আলোচনা সভা

11

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত

12

প্রবাসীদের এনআইডি সংশোধনে শিথিল হচ্ছে প্রক্রিয়া

13

সায়মুন সংসদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

14

চকরিয়ায় ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি জিসান গ্রেফতার, অস্ত্রসহ

15

ঈদগাঁওতে গ্যাস বিক্রিতে অনিয়ম, অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা

16

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে সীমান্তে আটক ৫২ জন কে আদালতে প্রে

17

চকরিয়ায় মাতামুহুরী নদীর চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মৃত্যু

18

চকরিয়ায় অপহরণের দুই দিন পর কিশোর উদ্ধার, গ্রেপ্তার ১

19

কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম’র দ্বি-বার্ষিক নির্বাচন সম্

20