. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

আলীকদমে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

আলীকদম প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলায় রহস্যজনকভাবে রহিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

‎শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার ২ নং চৈক্ষ্যং ইউনিয়নের ১ নং ওয়ার্ড পুরাতন কানামাঝি ঘাট এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

‎নিহত রহিমা বেগম স্থানীয় বাসিন্দা আবু তালেবের স্ত্রী। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। তবে সন্দেহভাজন হিসেবে দুই পুত্রবধূসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

‎পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির ভেতরে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বরে কল দেন। খবর পেয়ে আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

‎এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ জানান, রাত ৯টায় ৯৯৯-এ কল আসে যে, আলীকদম উপজেলার শিবাতলী এলাকায় এক বৃদ্ধার গলাকাটা লাশ পড়ে আছে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। তবে সন্দেহজনক দুই পুত্রবধূসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবি কাউন্সিলর কাপ টি-টোয়েন্টির ফাইনালে বৃহত্তর পাহাড়তলী ঐ

1

গ্রিসের উপকূল থেকে বাংলাদেশিসহ ৪০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

2

আমিই মেজর জিয়াকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম: মহেশখালীতে ক

3

ওআইসি এবং ফিলিস্তিনিদের ন্যায়সংগত দাবির প্রতি বাংলাদেশের দৃঢ়

4

হেভিওয়েট ৩ প্রার্থী: কক্সবাজারের ৪ টি আসনে নির্বাচনী প্রচারণ

5

রাষ্ট্রপতি পদে কর্নেল অলির মনোনয়নপত্র দাখিল

6

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

7

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

8

ভূমিকম্পে কেঁপেছে কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চল

9

‘হেলিকপ্টার থেকে গুলি’ ও ‘হাসিনার পালানো’ এখন মাধ্যমিকের বইয়

10

রামুর টমটম চালক জিহাদ হত্যার প্রধান আসামি ‘টিকটকার’ আঁখি গ্র

11

হ্নীলায় মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ছে দোকান ও শোরুম

12

জেলার দশম উপজেলা মাতামুহুরী

13

টেকনাফের সালমান ওরফে কিং গ্রেপ্তার

14

ঈদগাঁওয়ে মাছের প্রজেক্টে ভাসমান লাশ উদ্ধার, পরিচয় অজানা

15

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

16

ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

17

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

18

তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

19

বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

20