. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

আলীকদমে বাসের চাকা পাংচার, গাছের সঙ্গে ধাক্কা: হেলপার নিহত, আহত ১১

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের আলীকদমে যাত্রীবাহী বাসের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের হেলপার মো. হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালকসহ ১১ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শনিবার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে আলীকদম-লামা-চকরিয়া সড়কের আলীকদম কলেজসংলগ্ন ঢালু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের প্রথমে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত তিনজনকে চট্টগ্রামে পাঠানোর পথে বাসের হেলপার মো. হোসেন মারা যান।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়া থেকে আলীকদমের দিকে আসছিল মাতামুহুরি পরিবহনের বাসটি। তারাবুনিয়া এলাকায় আলীকদম কলেজসংলগ্ন ঢালুতে পৌঁছালে বাসটির একটি চাকা পাংচার হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. মনচুর আলম বলেন, বাসটির চাকা পাংচার হয়ে দুর্ঘটনাটি ঘটে। চালক ও হেলপারসহ ১১ জন আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) নিশাত বড়ুয়া বলেন, চকরিয়া থেকে আলীকদম আসার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনাকবলিত বাসটি ফিটনেসবিহীন অবস্থায় যাত্রী পরিবহন করছিল বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, গ্রিল কেটে ঢুকে লুট;

1

চকরিয়ায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায় সংবর্ধনা

2

পায়ুপথে ইয়াবা পাচারের সময় হাতেনাতে বিমানযাত্রী আটক

3

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

4

জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারের নির্বাচন: চকরিয়ায় ম

5

বান্দরবানে কৃষকদের মধ্যে ফলজ-বনজ গাছের চারা বিতরণ

6

কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

7

মধ্যপ্রাচ্যে সঙ্কটের সমাধানে বিশেষ দূত পাঠাচ্ছে চীন

8

টেকনাফে ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

9

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ

10

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

11

জামায়াতের ৮৮ সদস্যের পুনর্গঠিত কর্মপরিষদে জায়গা পেলেন ২১ ন

12

টেকনাফে র‌্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক

13

আমার জন্ম হয়েছে এদেশের উন্নয়নের জন্য: সালাহউদ্দিন আহমদ

14

টেকনাফে যৌথ অভিযানে ৫০লক্ষ টাকার ইয়াবা জব্দ

15

তারেক রহমানের মহেশখালী সফর ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি

16

সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে ম

17

অর্থ আত্মসাৎ এনসিপি নেতা গ্রেপ্তার

18

ওসমান হাদীর স্মরণে রাঙ্গামাটিতে আলোচনা সভা

19

ভোগান্তির অবসান, আলোর মুখে পেকুয়ার নোয়াখালী সেতু

20