. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের গণ্ডি পেরিয়ে ক্রীড়াক্ষেত্রে সাফল্য, লামায় সংবর্ধিত কৃতী খেলোয়াড়েরা

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া আসরে লামার নাম উজ্জ্বল করা ক্রীড়াবিদদের সাফল্য এবার উদ্‌যাপন করল উপজেলা প্রশাসন। কারাতে থেকে শুরু করে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) লামা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন।

অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন লামার কৃতী সন্তান ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদ জ উ প্রু এবং লামা মহামনি শিশু সদনের পরিচালক সিংমং। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার ডা. সোলেমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহজাহান আলী, সহকারী তথ্য কর্মকর্তা রাশেদুল হক রাশেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মইনুল ইসলাম ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব চৌধুরী মো. সুজন।

সংবর্ধনায় অনুভূতি প্রকাশ করে আন্তর্জাতিক ক্রীড়াবিদ জ উ প্রু বলেন, ক্রীড়াবিদদের অর্জনের পেছনে লামা উপজেলা ও জেলা প্রশাসনের সহযোগিতা স্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা বলেন, মাদক ও নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় না, এর মাধ্যমে পরিচ্ছন্ন নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলিও তৈরি হয়। ক্রীড়ার প্রসারের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

সভায় জানানো হয়, ক্রীড়ার উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন, নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা এবং ক্রীড়া খাতের প্রসারে কাজ চলছে। পাশাপাশি লামার ক্রীড়া অবকাঠামো উন্নয়নের বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসের কথা জানানো হয়।

‘৩০তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৬’, ‘১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ’, ‘২য় অনূর্ধ্ব সাউথ এশিয়ান কারাতে কাপ-২০২৬’ এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস (২০২৫-২০২৬)’-এর বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের হাতে আলোচনা শেষে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

তবে কোন ইভেন্টে কতজন খেলোয়াড়কে ক্রেস্ট দেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালের চরে বাঁধ দিয়ে মাছ চাষ আর নয়: মাতামুহুরীতে স্বরাষ্ট্রমন

1

দিল্লিতে বসে হাসিনাকে অস্থিরতা সৃষ্টির সুযোগ দিয়েছে ভারত: স্

2

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

3

বাঁশখালীর উন্নয়নে কোনো বৈষম্য হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

4

সমুদ্রসৈকতের পথশিশুদের মুখে হাসি, নতুন পোশাক পেল ৩৫ শিশু

5

কুতুবদিয়ায় ভাইয়ের হাতে বোন খুন: ঘাতক আটক

6

ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী

7

গভীর সমুদ্রে মৃত্যুঝুঁকি, জীবিত উদ্ধার ১৯ জেলে

8

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সব দপ্তরে সৌরবিদ্যুৎ চালু করা হবে

9

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক ড. কামরুজ

10

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

11

এক মামলায় সুমনের জামিন স্থগিত, অন্যটিতে বহাল

12

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাত শাহীনের সেকেন্ড ইন কমান্

13

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

14

চকরিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী সেলিম উ

15

শহরের কলাতলী থেকে ৫০ হাজার ইয়াবাসহ ২ কারবারি আটক

16

রামুতে সিআরআই সদস্যদের কৃষি ঝুঁকি বীমা প্রদান

17

দূরত্ব ঘুচছে : এক ছাতার নিচে আসছে শিক্ষার দুই মন্ত্রণালয়

18

উখিয়া কোর্টবাজারে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: ৪ প্র

19

নির্বাচন কি স্থগিত হতে পারে? যা বললেন ইসি

20