. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

আলীকদমে ২০ অস্বচ্ছল নারীর হাতে সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত অস্বচ্ছল নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। নিজেদের কাজের মাধ্যমে আয় করে পরিবার ও পড়াশোনার খরচে সহযোগিতা করার সুযোগ তৈরি হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেশিন পাওয়া নারীরা।

শনিবার (২২ আগস্ট) আলীকদম উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত ২০ নারীর প্রত্যেকের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেন।

বসুন্ধরা শুভ সংঘ আলীকদম উপজেলা কমিটির সভাপতি এস এম জিয়াউদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রিটন, চ্যানেল আইয়ের বান্দরবান জেলা প্রতিনিধি ও সমাজকর্মী সাংবাদিক মো. ইসমাইল হাসান, বসুন্ধরা শুভ সংঘের উপদেষ্টা ইয়ংলক ম্রো, আলীকদম কলেজের শিক্ষক নুরুছাফা ভূঁইয়া বাবু, কালের কণ্ঠের সহসম্পাদক ও শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামানসহ অন্যরা।

বক্তারা বলেন, অস্বচ্ছল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভ সংঘ ও বসুন্ধরা গ্রুপের সহায়তায় বিভিন্ন ট্রেডভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বান্দরবানের আলীকদমসহ জেলার পাঁচটি উপজেলায় এ কার্যক্রম চলছে।

প্রধান অতিথি মো. সোহেল রানা বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। সেলাই মেশিনগুলো কাজে লাগিয়ে নারীরা নিজেদের আয় বাড়ানোর পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।

সেলাই মেশিন পাওয়া চামুম ম্রো, শ্যামলী তঞ্চঙ্গ্যা, উপাইপ্রো মার্মা ও রুজিনা আক্তার বলেন, তাঁরা বিভিন্ন কলেজে পড়াশোনা করেন। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনার খরচ চালাতে তাঁদের সমস্যা হয়। সেলাইয়ের কাজ করে এখন নিজেদের পড়াশোনার খরচের পাশাপাশি পরিবারকেও সহযোগিতা করতে পারবেন বলে তাঁরা আশা করছেন।

অনুষ্ঠানে জানানো হয়, এর আগে বসুন্ধরা শুভ সংঘ আলীকদম উপজেলা কমিটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা, বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে।

অনুষ্ঠানের শেষপর্বে ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। পরে বসুন্ধরা শুভ সংঘের কেন্দ্রীয় উপদেষ্টা ও লেখক-সাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা বই অতিথিদের উপহার দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ. লীগ নেতাদের হামলায় ৫ বিএনপি নেতাকর্মী আহত

1

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ ঘোষণা

2

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

3

মগনামায় সরকারি খালের ৫৮ অবৈধ বাঁধ উচ্ছেদ, কমবে ৩ হাজার পরিবা

4

মানব পাচার ঠেকাতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান ইউএনওর

5

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

6

সৈকতে প্রশাসনের অভিযান: সুগন্ধার পর এবার কলাতলীতে অবৈধ স্থাপ

7

পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর

8

চকরিয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা

9

কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনে ২৩ জনের মনোনয়ন দাখিল

10

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের পালংখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক গ

11

নাফ নদীতে একের পর এক মরদেহ, ১৩ দিনে টেকনাফে উদ্ধার পাঁচ

12

টেকনাফে অপহরণ-মাদক-হত্যাসহ ১৬ মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তা

13

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের অভিযোগ শুনলেন প্রধানমন্ত্রী

14

জেলা বিএনপি কার্যালয় পরিদর্শনে সালাহউদ্দিন আহমদ-দোষারোপের র

15

২ দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

16

দুই প্রার্থীর পক্ষে ‘আলোচিত’ চার মুখ, কক্সবাজার–৪ আসনে বদলাচ

17

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

18

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

19

পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম

20