. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

এ+ পাওয়া শিক্ষার্থীসহ উত্তীর্ণদের সংবর্ধনা দিল নুরুল আবরার ফাউন্ডেশন

মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, রামু

শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপনের পাশাপাশি তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহ দিতে রামুর গর্জনিয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় এ+ পাওয়া শিক্ষার্থী এবং ৭ নম্বর ওয়ার্ডের উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে নুরুল আবরার ফাউন্ডেশন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নৈতিক চরিত্র গঠন এবং মাদক ও কিশোর গ্যাংসহ সামাজিক সংকট থেকে দূরে থাকার বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

শনিবার (২২ আগস্ট) মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা রফিকুল ইসলাম।

হাফেজ জাহেদুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. মুজাহিদুল ইসলাম। তামজিদুল ইসলাম সাকির সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন ছৈয়দ আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গর্জনিয়ার কৃতী সন্তান ও শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন অবদান রাখা মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার ইসহাক।

বিশেষ অতিথি ছিলেন এজিএম কামরুল ইসলাম, জাউচপাড়া প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার ইউনুস, পোয়াঙ্গেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, শোকমনিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুনির উদ্দিন আহমেদ, সমাজসেবক মাওলানা আলী আকবর, লুৎফর রহমান আজিম, আক্তার হোসেন, ফুরকান, মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর আফজা, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি রফিকুল ইসলাম, যুবনেতা দিদারুল আলম, নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম মাদ্রাসার সহকারী শিক্ষক মাস্টার ইমরান, মাঝির কাটা কেজি দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শাহ আলম, সোলতানিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা জসিম উদ্দিন ও উবায়দুল্লাহসহ অনেকে।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শুধু পড়াশোনা নয়, নৈতিক চরিত্র গঠনও জরুরি। মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তাঁদের মতে, নুরুল আবরার ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি যুবসমাজকে ইতিবাচক পথে পরিচালিত করতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহারসামগ্রী তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা রফিকুল ইসলাম ও অতিথিরা।

এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান এ+ পাওয়া দুই শিক্ষার্থীর পরবর্তী পড়াশোনার যাবতীয় খরচ বহনের আশ্বাস দেন।

পরে আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ইদ্রিসের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৌশলের নামে ‘গুপ্ত’ বা ‘সুপ্ত’ বেশ ধারণ করেনি বিএনপি: তারেক

1

রামুর ধেছুয়াপালংয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

2

নাফ নদীতে একের পর এক মরদেহ, ১৩ দিনে টেকনাফে উদ্ধার পাঁচ

3

পরিবারসহ কানাডা চলে যাওয়ার ঘোষণা ইলিয়াছের, মনোনয়ন বাতিল

4

টেকনাফের আলোচিত সুমাইয়া হত্যা মামলায় কালাবাশি গ্রেপ্তার : কা

5

ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে : বিরোধীদলীয় নেতা

6

পেকুয়ায় বালুর ব্যবসা নিয়ে বিতর্ক, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ন

7

সরকারি ছুটিতে আজ বন্ধ থাকছে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরীক

8

২ মামলায় কারাগারে এন. আলম

9

বান্দরবানে ৪৩ পর্যটক নিয়ে খাদে পড়ল বাস

10

জেলা ছাত্রশক্তির মুখপাত্র জিনিয়া শারমিন রিয়াকে কারণ দর্শানো

11

সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কো

12

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

13

টেকনাফে বাসচাপায় ২ জনের মৃত্যু, আহত ৮

14

বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট

15

কর্ণফুলীতে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, ছাঁটাই হাজারো শ্র

16

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে যাচ

17

ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি

18

হোয়াইক্যংয়ের কম্বনিয়া পাহাড়ে যুবকের লাশ

19

মার্চের ২২ দিনে চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজ জ্বালানি খালাস

20