. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজার সিটি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

নাছির উদ্দিন সোহেল

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কক্সবাজার সিটি কলেজে গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় কলেজের হলরুমে আলোচনা সভা, শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও একাডেমিক কাউন্সিলের সদস্য এস এম আকতার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রভাষক সানাউল হক আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। পরে রোভার সদস্য মো. আব্দুল্লাহ পবিত্র কোরআন তেলাওয়াত করেন। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আহ্বায়ক ও সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা শাহাজাহান ফারুকী। এরপর গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা, সংগ্রাম ও আত্মত্যাগের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ এস এম আকতার উদ্দিন চৌধুরী বলেন, গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে তরুণ প্রজন্মকে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।

শিক্ষক পরিষদের সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, গণঅভ্যুত্থান নতুন প্রজন্মকে সাহস, ঐক্য ও অধিকার সচেতনতার শিক্ষা দিয়েছে। ইতিহাসের সত্য ও গণঅভ্যুত্থানের চেতনাকে শিক্ষার্থীদের কাছে তুলে ধরা শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব।

অনুষ্ঠানের আহ্বায়ক সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, শহীদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে তাঁদের স্বপ্নের বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর গোপাল কৃষ্ণ দাশ, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি ও সহযোগী অধ্যাপক জুলফিকার আলী, সহযোগী অধ্যাপক নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম চৌধুরী, সহকারী অধ্যাপক ওমর ফারুকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক নুরুল আবছার চৌধুরী, সহযোগী অধ্যাপক হাশেমুদ্দীন, সহযোগী অধ্যাপক আবুল কালাম, সহযোগী অধ্যাপক ড. নাছির উদ্দীনসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারীরা। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী অধ্যাপক মু. জসিম উদ্দিন চৌধুরী, প্রভাষক ইমরান হোসেন ও প্রভাষক কামাল উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ন্যায়, সাম্য, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি ‘পিটিয়ে হত

1

উখিয়ায় ৩ পেট্রোল পাম্পকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

2

খায়রুল হকের জামিন বহাল, দেশত্যাগে আদালতের অনুমতি লাগবে

3

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে মিললো ৬০

4

গর্জনিয়ায় পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির প্র

5

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যাদুর্গতদের মাঝে জনস্বাস্থ্য অধিদপ্

6

ধর্ষণ মামলায় জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে

7

টেকনাফে যৌথ অভিযানে ৫০লক্ষ টাকার ইয়াবা জব্দ

8

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

9

আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭, আহত ৩৯

10

অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

11

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

12

টেকনাফে শাহাজাহান চৌধুরীকে জামায়াত সমর্থক শাহ আজমের অকট্য ভা

13

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

14

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

15

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

16

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি এব

17

কক্সবাজারসহ আরও ১২ জেলায় ই-জামিননামা চালু

18

শহীদ ওয়াসিমের কবরে পেকুয়া উপজেলা প্রশাসনের শ্রদ্ধা

19

টেকনাফের সালমান ওরফে কিং গ্রেপ্তার

20