. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চার দিনের কর্মসূচি শিবিরের

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে চারদিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির।

সোমবার সন্ধ্যায় শিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে এই কর্মসূচি প্রকাশ করা হয়।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- মঙ্গলবার দেশের সব ক্যাম্পাসে মানববন্ধন ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল; বুধবার সব জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল; ২২ জানুয়ারি সব উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল এবং ২৩ জানুয়ারি ঢাকা মহানগরে বিক্ষোভ মিছিল।

এর আগে শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং নির্ধারিত সময়ে নির্বাচন বাস্তবায়নের দাবিতে সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা মহানগর শিবিরের উদ্যোগে এই বিক্ষোভ হয়।

কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। এতে কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবউদ্যমে কক্সবাজার বন্ধুসভার সাংগঠনিক সভা ও পাঠচক্র অনুষ্ঠিত

1

ফ্যামিলি কার্ড কিভাবে পাবেন ? আবেদনে যা লাগবে

2

শুধু একটা স্নাইপারের অভাব ছিল মন্তব্য করা সেই আবু বকর ৭ দিনে

3

টেকনাফে সাগরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ মিলল এক দিন পর

4

যানজট কমান, ফুটপাত ছাড়ুন, মাঠ ফিরিয়ে দিন: পেকুয়ায় নাগরিক আবে

5

কক্সবাজারকে সিটি করপোরেশন করার পরিকল্পনা, ২০২৬ সালের মধ্যে ম

6

চকরিয়ায় গরুর মাংসে ওজন ও মূল্য কারচুপি, ১০ হাজার টাকা জরিমান

7

স্বপ্ন ছিল দেশসেরা হওয়ার, পেকুয়ায় সেরা মাহাথির আরশী

8

বদরখালীতে ম্যানগ্রোভ বনায়নের ক্ষতি করার চিন্তা মাথা থেকে বাদ

9

দূরত্ব ঘুচছে : এক ছাতার নিচে আসছে শিক্ষার দুই মন্ত্রণালয়

10

রামু বিআরডিবি কার্যালয় পরিদর্শনে ইউএনও মো. জিল্লুর রহমান

11

বদলে যাওয়া ক্যাম্পাস

12

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

13

দোসরদের প্রভাবে প্রার্থিতা বাতিল করা হয়েছে – সংবাদ সম্মেলনে

14

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩

15

গাজা পরিকল্পনায় মতবিরোধ ট্রাম্প-নেতানিয়াহু

16

জামায়াত-আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই: উমামা ফাতেমা

17

শেখ হাসিনার ফেরা নিয়ে ভারতের ভাবনা কী?

18

এক দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

19

কক্সবাজারের আকাশে দেখা গেলো রমজানের চাঁদ : রোজা শুরু বৃহস্পত

20